somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিয়া-doctrine-এর ফাঁদে পা দেবার আগে নিজের দ্বীনকে জানুন-৩

১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

আস সালামু আলাইকুম!

বাতিল ফিরক্বার লোকজন সব সময় সাধারণের অজ্ঞতার সুযোগ নিয়ে থাকে এবং ‍"ঘোলা পানিতে মাছ শিকার" করে থাকে। সেজন্য আমাদের উচিত নিজের দ্বীনকে ভালো ভাবে জানা। আপনি যদি জানেন সত্য কোনটা, তাহলে আপনাকে মিথ্যা দিয়ে কেউ বিভ্রান্ত করতে পারবে না। এ সংক্রান্ত আগের পোস্টগুলোর ধারাবাহিকতায় আসুন আমরা কুর'আন সম্বন্ধে একটু details জানি। ব্যাপারটাকে বলা হয় "কুর'আনিক সাইন্স" বা 'Uloomul Qur'an। ইংরেজীতে, চাইলেই, হাতের কাছে 'Uloomul Qur'an-এর ৩টি বই পাবেন - Yasir Qathi, Ahmad Von Denfer এবং Dr. Hasanuddin Ahmed লেখা। আমরা এর একটির রেফারেন্স দেবো ইনশা'আল্লাহ্, যেটির লিংক আপনাদের দেয়া যাবে, যাতে আপনারা চাইলে সরাসরি দেখতে পারেন।

কুর'আনে আল্লাহ্ নিজেকে "আল্লাহ্" ছাড়াও, "আর রহমান", "আর রহীম",
"আল মালিক", "আস সামাদ" ইত্যাদি অপূর্ব সুন্দর সব নাম ও গুণাবলীতে প্রকাশ করেছেন। কিন্তু এর অর্থ কি এই যে "আর রহমান" বললে আল্লাহ্ ছাড়া আর কাউকে বোঝায়? কোন নাম সর্বস্ব মুসলিমও, উন্মাদ না হলে যেমন এহেন সম্ভাবনার কথা বলবে না - তেমনি কুর'আন নিয়ে সামান্য পড়াশোনা করা কোন কাফির মুশরিকও এধরনের কথা বলবে না। বরং আমি দেখেছি আল্লাহর ৯৯ নাম নিয়ে বিধর্মীদের মাঝেও একধরনের বিস্ময় মিশ্রিত সমীহ ও শ্রদ্ধাবোধ রয়েছে [উদাহরণ স্বরূপ The Prophet Muhammad বইয়ের লেখক Barnaby Rogerson আল্লাহর নামগুলোতে এতই অভিভূত হয়েছেন যে, রাসূল(সা.)-এঁর জীবনীর বইয়ের শেষে, কিছুটা অপ্রাসঙ্গিক ভাবেই তিনি আল্লাহর ৯৯ নামের মাহাত্ম্য বর্ণনা করে একটা অধ্যায় সংযোজন করেছেন। ]

একইভাবে আল্লাহর কালাম বা speech কুর'আনকে, আল্লাহ্ নিজে কুর'আনে বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন যার সংখ্যা ৫৫টির কম নয়। এগুলোর কয়েকটি হচ্ছে:

# আল ফুরক্বান (২৫:১ আয়াতে উল্লিখিত)

# আল যিকির (১৫:৯ আয়াতে উল্লিখিত)

# আল তানযিল (২৬:১৯২ আয়তে উল্লিখিত)

# আল মাজিদ (৫০:১ আয়াতে উল্লিখিত)

# আল কারিম (৮০:১৩ আয়াতে উল্লিখিত)

# আল হাকিম (৩১:২ আয়াতে উল্লিখিত)

# আল কিতাব (২১:১০ আয়াতে উল্লিখিত)

# আল কিতাব মুবিন (৫:১৫ আয়াতে উল্লিখিত)

# আল কিতাব মুবারাকা (৬:১৫৫ আয়াতে উল্লিখিত)

# আল ক্বাউল ফায়সাল (৮৬:১৩ আয়াতে উল্লিখিত)

"কুর'আন" ছাড়া বাকী নামগুলো কুর'আনের সিফাত বা গুণ ব্যক্ত করে - ঠিক যেমন "আল্লাহ্" ছাড়া বাকী নামগুলো আল্লাহর গুণ ব্যক্ত করে। কুর'আনে অন্তত ১৪০ স্থানে কুর'আনকে ঐ সব গুণবাচক নাম দিয়ে উল্লেখে করা হয়েছে। আমার গোটা জীবনে আমি কোথাও কাউকে বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ করতে দেখিনি যে, উপরোক্ত আয়াতগুলোতে "আল ফুরক্বান" বা "আল যিকির" বলতে কুর'আন ছাড়া অন্য কিছু বোঝানো হয়েছে।

এসবই আপনাদের জানা উচিত। কারণ এই ব্লগে একজন‍ "বাঙ্গালী শিয়া" [মেঘে মেঘে কত বেলা হয়ে গিয়েছে যে, আমরা এখন "বাঙ্গালী শিয়াদের" মুখোমুখি হচ্ছি] তথা শিয়া-doctrine-এর প্রচারক এই বলে পানি ঘোলা করতে চেয়েছেন যে, ১৫:৯ নম্বর আয়াতে আল্লাহ্ তো যিকিরের কথা বলেছেন, কুর'আনের কথা বলেন নি - আর এই বলে তিনি ইঙ্গিত দিতে চেয়েছেন যে, কুর'আন পরিবর্তন করা যেতে পারে (নাউযুবিল্লাহ্)। এধরনের বিভ্রান্তি সৃষ্টি করা "যিন্দিক"দের কাজ - যারা মুসলিম সেজে ভিতর থেকে ইসলামকে ধ্বংস করার কাজে আত্মনিয়োগ করে - পরস্পর বিরোধী যুক্তি দিয়ে যারা মানুষকে confused করে কোন গুরুত্বপূর্ণ বিষয়কে হালকা বা অর্থহীন করে তোলে, সাহিত্যের ভাষায় যেটাকে বলা হয় deconstruction! আল্লাহ্ আমাদেরকে ঈমান সহকারে মৃত্যুবরণের তৌফিক্ব দান করুন। আমীন!

বিস্তারিত ও সরাসরি দেখতে চাইলে ক্লিক করুন:

Click This Link

ফি আমানিল্লাহ্!

[email protected]
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×