রক্তাক্ত ১৫ই আগস্ট ও আমাদের অকৃতজ্ঞতা
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞতার যে নজির স্থাপন করেছি তা ইতিহাসে বিরল। যে মহান নেতা তাঁর সারা জীবনের সকল সময় ব্যয় করলেন বাঙালি জাতির মুক্তির জন্য, যার ধ্যান, জ্ঞান, চিন্তায়, স্বপ্নে ছিল শুধু বাঙালি আর বাঙালি, আমরা তাঁকেই আমাদের জ্ঞান ও চিন্তা থেকে মুছে ফেলার নির্লজ্জ চেষ্টা করলাম। যিনি প্রতি মুহূর্তে বাঙালির জন্য মৃত্যুকে তুচ্ছজ্ঞান করেছেন, আমরা সপরিবারে তাঁকে হত্যা করলাম, বাদ গেল না পরিবারের শিশু সন্তানও। যে বাঙালির প্রতি ছিল তাঁর অগাধ বিশ্বাস, সেই বাঙালিই তাঁর সঙ্গে করল চরম বিশ্বাসঘাতকতা।
সব কলঙ্কের কালি মোচন হয় না। মোচন হওয়ার কোন প্রচেষ্টা -সম্ভাবনা কোনটাই দেখতে পাচ্ছি না। কারণ শেখ মুজিবের বাংলা এখনো সেই দুর্নীতিবাজ-লুটেরা-স্বার্থবাদীদের দখলে। ওরা এখনো বাংলাকে শোষণ করে চলছে। মরুভূমির তৃষ্ণার্ত উটের মত ওদের তৃষ্ণা। বিন্দুমাত্র স্বার্থের ব্যাঘাত হলে ওরা ছোবল মারবে জমানো বিষের সবটুকু দিয়ে। ওইসব বিষধর সাপেদের সঙ্গে একা, হ্যাঁ একাই নিরন্তর লড়াই করে চলেছেন মুজিব কন্যা শেখ হাসিনা।
আজ এই দিনে "মুজিব কন্যা" ছাড়া অন্য কোন সম্মোধন আমার নিকট যথার্থ মনে হয়নি। মুজিব কন্যাদ্বয়ের জন্য আজ শুধু ব্যর্থ সমবেদনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহীদগণের প্রতি শ্রদ্ধা।
ছবি সূত্র : ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম। এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন