somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমকি

০২ রা জুন, ২০১৫ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায় হায় কে বাঁচাবে আমায়?
রাষ্ট্র-পুলিশ-চিকিৎসক মৃত্যুকে কিছুটা বিলম্বিত করতে পারবে মাত্র। আর জগতের সকল ইশ্বর (আল্লাহ, ভগবান, গড) আমাদের প্রতিনিয়ত বলছেন, তিনিই মৃত্যুর মালিক (তিনি জীবনেরও মালিক)। কিন্তু তিনিও আমাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে অক্ষম।
যে কোন অসুস্থতায় বা মৃত্যুকে প্রলম্বিত করতে আমাদের বৈদ্য বা চিকিৎসকের কাছে যেতে হয়। god বা দেবতাদের আর্বিভাবের আগে বৈদ্য বা চিকিৎসকই ছিলেন আমাদের গোত্রের সবচেয়ে ক্ষমতাধর। গোত্র বড় হতে থাকলো। কিন্তু বৈদ্যের মানব শরীর নয় সর্বত্রগামী। তো দূরে, ঝড়ে, জঙ্গুলে-অন্ধকারে আশা বা শান্তনার বৈদ্য অশরীরী হতে হতে হলেন god বা দেবতা। আর জন্ম হলো god বা দেবতাদের মানব প্রতিনিধী/অবতার, যাহাদের আমরা পুরোহিত (আরব/পারস্য অঞ্চলে পীর/মৌলানা) বলি। গোত্রের আকার বেড়েছে, জন্ম হয়েছে উপগোত্রের। কৃষি জমি কিংবা গবাদী পশু ঢুকে পড়ে এ গোত্র ও গোত্রের সীমানায়। অন্ধকার গুহার পাথরের আড়ালে কিংবা জলা-জঙ্গলে কোন নারীর গর্ভে জন্ম নেয় কোন পুরুষের উত্তরাধীকার শিকারী পুরুষ? কে তার বিচার করে? ও নারী, ও নারী, ও নারী...বল প্লিস কে আমার উত্তরাধীকার... হায় লিঙ্গ আমার, যোনীমুখে খুজে স্বর্গের দ্ধার। দেবী মাতা, মায়ের পায়ের নিজে স্বর্গ আমার।
আমার জমি, আমার চারন ভূমি, আমার ফসল, আমার উত্তরাধীকার... লাঙ্গল যার জমি তার। লিঙ্গ আমার লিঙ্গ আমার, লাঙ্গল আমার। এটাই বিচার, এটাই বিচার...
আরবের দেবরাজ বা king of gods একজনই, তিনিই আল্লাহ, তিনি নিরাকার। না তিনি শুধু মোজেসের বন্ধু নন তিনি সকলের বন্ধু। না তিনি শুধু যিশুর পিতা নন, সকলের পিতা। এতিম মুহম্মদ তার রাসুল। সন্ধেহ আছে? তবে হোক এর বিচার, কে করবে বিচার? মহান বিচারক আল্লাহ ছাড়া আর সব মানুষের বিচার ভুল হবে, ভুল হতে পারে! তবে তাই হোক, এর বিচার হবে কেয়ামতে, বিচার বিচার বিচার, প্রলম্বিত হতে হতে কেয়ামত তক।

ভারতে দেবরাজ বা king of gods নির্বাচিত হলেন ইন্দ্র, কিন্তু মহাকাল! তিনি এলেন বিষ্ণু বেশে কৃষ্ণ মহারাজ। রাম, রাম রাম রাম, হনুমানের লেজে লঙ্কা পুড়ে ছাই। মামলা করো, তদন্ত হোক, কি হবে এর বিচার? পরজনমে হইয়ো রাধা। বারবার বিচার চাহিয়া হইলো আমার বৌদ্ধিক নির্বান।
হে ঘুমালস শিব ঠাকুর তোমার অসুর বোধনী স্ত্রী কালী রুপে করে তোমারেই সংহার। ব্রক্ষ্ম জগত দেখেন, দেখেন স্টুডিও বিশ্বকর্মার। ইশ্বর শূন্যতা, ইশ্বর নিস্ক্রিয়, ইশ্বর নিরাকার...
বিষ্ণুর চক্রে ঘোরে এ জগৎ সেথায় দাপিয়ে বেড়ায় পার্বতীর কন্যা-পুত্র---- স্বরসত্বী, কার্তিক, লক্ষী ও কোল পোছা গনেশ। হে উম্মত সকল তোমাদের জন্য করা হলো বানিজ্য হালাল, স্ত্রী অথবা দাসী..
কে করে বিচার, কোনটি হালাল?

(বিচার চাই... বিচার এমন এক প্রলম্বিত বিষয়, যে ইশ্বর/ভগবান/গড/আল্লাহ এইটারে অনন্তকালের অপর প্রান্তে বা শেষ বিচারের দিনে কিংবা কেয়্মতে ঠেইলা নিছে... আমাদের এতোকাল অপেক্ষা করবার সুযোগ আছে? যাহার আছে তাহারা তাই করুন...)
গোলাকার পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে পাদরী ও নানেরা গোপন ব্যলটে করে গ্রেকো-রোমান সিনেট নির্বাচন। সিনেট তাহাকে দিল পোপের সম্মান। নির্বাচন গণতন্ত্র। গণতন্ত্র, গণতন্ত্র ও গণতন্ত্র এবং রাষ্ট্র। বেহেশত নয় রাষ্ট্র খোজেন খলিফা চথুষ্ঠয়।

অতঃপর কলম্বাসের পা সাগরের জল ক্লান্তী পেরিয়ে খুজে পায় মাটি...that this nation, under God, shall have a new birth of freedom -- and that government of the people, by the people, for the people... কার্ল মার্কস স্বপ্ন দেখায়।

প্যাকেটের গায়ে লিখা হালাল সাবান। সোনালী কাবিন নামায় যোনি-লিঙ্গ হালাল। তোমার শূন্য হাতে আজ রাস্ট্র প্রদান করে একটুকরো কাগজ, শত টাকার নোটে মুদ্রিত থাকে বিচার বিভাগের ছবি, অবশেষে হে বিচার তোমার পাওয়া গেল সন্ধান...

আর নয় অপেক্ষা কেয়ামত তক, এ জনমেই তোমায় বোঝাবো রাধার বিরহ, চেন তুমি নারী নির্যাতন আইন...

জানি তুমি আদিম গুহা মানব...ইশ্বর/আল্লাহর নামে আমায় মৃত্যুর ভয় দেখাও। কেয়ামত ও বিচারের নামে শাস্তির ভয়। তোমার প্রভুও পারে না হে মৃত্যূ রুখতে, অপক্ষো কর বিচারের, তুমিই জান তোমার প্রভু ইশ্বর/আল্লাহ কেয়ামত অথবা পরজনমের আগে বিচারে অক্ষম। যদি তুমি খুনী হতে চাও হয়ে যাও, তারপর আপেক্ষা কর কেয়ামত তক। তোমার ইশ্বর/আল্লাহ কেয়ামত অথবা পরজনমের আগে বিচারে অক্ষম, পুরস্কারের জন্য তবে অপেক্ষা কর অনন্তকাল। ততদিন পর্যন্ত ভূত হয়ে ঝুলে থাক তেতুল গাছে। অথবা আসো তোমার আমার মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রকে করি ...of the people, by the people, for the people... তোমার শূন্য হাতে আজ রাষ্ট্র প্রদান করুক একটুকরো কাগজ, শত টাকার নোটে মুদ্রিত আছে বিচার বিভাগের ছবি, এ আমাদের সুযোগ বিচার পাওয়ার...

কবরস্থ আমাদের পূর্ব-পুরুষেরা এ সুযোগ পায়নি, তাহাদের জন্য এক মিনিট নিরবতা...

...যে বাক্য শুনে আমরা ভীত হবো সে বাক্যকে হুমকি বলে, কোন বাক্যে তুমি আমায় করবে ভীত...ইশ্বর/আল্লাহ কারো মৃত্যু ঠেকাতে পারেনা... তোমারটাও নয়...

...তোমার মৃত্যু বা জীবনের দাম কত ইউরো? কত ডলার?... ‘পুঁজিই নির্ধারন করে মানবিক সম্পর্কের ধার....। না না ‘টা্কার জন্য ভাই ভাইকে হত্যা করে’। শত টাকার নোটে মুদ্রিত আছে বিচার বিভাগের ছবি, এ আমাদের সুযোগ বিচার পাওয়ার...

ততক্ষন পর্যন্ত ভ্যাটিকান পোপের ‘ব্লাসফেমি’র হাতে থাক মুহম্মদ ও তাঁর নারীদের আব্রু রক্ষার ভার…
https://www.facebook.com/media/set/?set=a.979576438737209.1073741885.592504974111026&type=3




সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭
×