somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহিতা নারীর মতিভ্রম...

২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন পরিচিতা আধুনিকা বিবাহিতা নারীর সঙ্গে অনেকদিন পরে দেখা। বিয়ের পর আর তার সঙ্গে দেখা হয়নি। জিজ্ঞাসিলাম- ক’মাস হল? সে তো রেগে-মেগে আগুন। বললো- আপনার কি মাথা খারাপ হয়েছে; পুরুষ মানুষ হয়ে মেয়েলি প্রশ্ন করছেন।

বিষয়টা বুঝলাম না- অন্যায়টা কি এমন করলাম! যে নারী বিয়ের তিনদিন পরে ফেসবুকে স্টাটাস দেয়, তিনদিন...বিবাহিত জীবনের তিনদিন পার করলাম...তাকে যদি দিন-সপ্তাহ জিজ্ঞেস না করে মাসের কথাটাই জিজ্ঞেস করি তাতে ক্ষতি কি? যদিও জানি বছর দু’য়েক হয়নি ডিসেম্বরে দু’বছরে পড়বে। তাই উত্তরে যদি সে বলতো- ১৬ কিংবা ১৭ মাস। তাহলে কি এমন হত?

যাহোক জিজ্ঞেস করলাম- প্রশ্নের আবার মেয়ে-ছেলে কি...উত্তরতো সকলেই দেয়?
ও বললো- আসলে আপনার সঙ্গেতো ভাই ফ্রেন্ডশিপই ছিল তাই বলতে আপত্তি নেই ওসব পাঁচ বছর পর...পাঁচটা বছর দু’জনে একটু অ্যাডজাস্ট করি...

আমি বললাম- ১৬ কি ১৭ মাস হবে তাইনা?
ও বললো- দাদা, অতদিন লাগবে কেন? ১০ বা ৯ হলেই বা তার মাঝামাঝিতেইতো হয়ে যায়…
চরম বিরক্ত হলাম! বললাম সোজা বিষয়টা এত প্যাঁচাচ্ছো কেন?

সেও বিরক্ত নিয়ে বললো; এসব আলাপ কি আপনার সঙ্গে করবো?
বললাম- যা বাবা! বিয়ের আগে যা উড়নচণ্ডী ছিলে এতদিন বিয়ের পর কোন পদ্ধতি অবলম্বন করলে বলবেতো…আজকের আচরণে মনে হয় বদলাওনি…যা ছিলে তাই আছো!

ও একেবারে রেগে আগুন-গড়গড় করে বললো…দু’বছর আগে ঘটকালি করতে চাইলাম সুন্দরী একটা মেয়ে দেখে…তখন আপত্তি জানালেন…এতদিনে বিয়েথা হলে বৌদিই পদ্ধতিটা বুঝিয়ে দিতেন। এরকম নির্লজ্জের মত ছোট বোনদের জিজ্ঞেস করতে হতনা।
মেজাজটা বিগড়ে গেল। বললাম; ক’মাস হল কোন পদ্ধতিতে ম্যানেজ করলে এসব জিজ্ঞেস করলাম। ঝটপট উত্তর দেবে কই। তা না প্যাঁচ আর প্যাঁচ।

ও চোখ ছানাবাড়া করে বললো- আপনার চারিত্রিক অবনতি ঘটেছে। বেশি অধঃপতনে যাওয়ার আগে বৌদি জুটিয়ে নিন। আমি গেলাম।
এমন সময় ওর বর এল; এই প্রথম দেখা। নিজের বউকে বিষণ্ন দেখে জিজ্ঞেস করলো- কি হয়েছে।

আমিই বললাম- দেখ না ভাই।ওকে পরিচয়ের পর থেকেই ছোট বোন মনে করি কিনা। আর বয়সেতো ছোটই। তাই তুমি করেই বললাম। ওকে জিজ্ঞেস করলাম ক’মাস হল আর কোন পদ্ধতিতে সংসার ম্যানেজ করলি? ও অমনি রেগে গেল। আমাকে এতদিন ধরে জানে আজ বিয়ের পরে বলছে- আমার চারিত্রিক অবনতি হয়েছে। এটা একটা কথা হল…

ওর স্বামীও অবাক হল; জিজ্ঞেস করলো। দাদা আপনি আসলে কি বোঝাতে চাইছেন?
আমি বললাম- ধ্যাত কি জ্বালা! যেই মেয়ে বিয়ের ৩ দিনে স্টাটাস দেয়…নতুন জীবনের তিনদিন পার করলাম…তাকে যদি বলি ক’মাস হল অর্থাৎ বিয়ের কত মাস কাটালে। আর বিয়ের আগে যা উড়নচণ্ডী ছিলে বিয়ের পরে কোন পদ্ধতিতে সংসার ম্যানেজ করলে। তাতে দোষ কি? তুমিই বলতো ভাই…

ও উচ্চস্বরে হেসে উঠলো আর ওর স্বামীও বোকার মত হাসতে হাসতে ওকে জিজ্ঞেস করলে এই দাদার কথাই গল্প করেছিলে না…
আমি কিছুই বুঝলাম না। উত্তরও পেলাম না প্রশ্নের…কি জানি বিবাহিতা নারীর মতিভ্রমই হয়েছে হয়তো…
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×