প্রতিদিন সকালে ফোন দিয়ে ঘুম থেকে জাগাতি
দুপুরে আর ঘুমনোর আগেও একবার খোঁজ নিতি
বাপের বন্ধুর ছেলে বিরক্ত করছে সমাধানের উপায় চাইতি
তুই যাকে ভালবাসতি তার বিষয়টা দীর্ঘশ্বাস ছেড়ে বলতি
শুনতাম কখনো বিরক্ত হইনি
কারণ ওটা তোর বিচ্ছেদকালীন সময় ছিল
অমন সময়ে মানুষ এলোমেলো হয়ে যায়।
জীবনে বাংলাটা শুদ্ধ করে বলতে পারতি না
জুটিয়েও ছিলি একটা ভিনদেশি প্রেমিক
দুই পরিবারের টানাপোড়েনে চলছিলি
তোর মা পর্যন্ত আমাকে তোর একজন ভাল বন্ধু হিসেবে ভালই ভাবতো
এমনটা নয় প্রেম ছিল
তুই আমার হঠাৎ গজানো বান্ধবী
একবছর একসঙ্গে পড়েছি
তারপর ধীরে ধীরে কেন যেন আমি
বাঁকা হলাম তোর কাছে
সোজা হয়ে চললেও বাঁকাই দেখিস
বুঝতে পারিনি পরে বুঝলাম
ফিরে এসেছে সে, সামনে বিয়ে
বেশ ভাল খুশি হলাম শুনে
আর তুই আমাকে চিরতরে পর করে দিলি
বিষয়টা খুঁটিয়ে খুঁটিয়ে বুঝলাম
বরটা পেয়েই বন্ধুকে পর করলি
সেটাই স্বাভাবিক;
অস্বাভাবিক হল আমি বুঝেছি তোর দুর্বলতা
আমি ছিলাম তোর অন্তর্বর্তীকালীন প্রেমিক।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




