একটা চোখ বন্ধ রেখে বান্ধবীর দিকে তাকানো যে অপরাধ বুঝিতে পারি নাই...ছোট বেলায় তখন ইশকুলে পড়ি(৪/৫)...বাল্যবন্ধু পলাশ বললো...একচোখ বন্ধ করে তানুর দিকে তাকাতে পারবি..
বললাম এটা আবার কোন কাজ হল...ও বললো এই কাজ করতে পারলে ২টাকা দেব (যদিও তা দেয়নি বোধহয়)...যেই কথা সেই কাজ...প্রথমবার যখন অমন করলাম তানু বিস্মিত হল...পরের বার আবারো অমন করলাম মানে চোখ মারলাম...দেখি সে রেগেমেগে আগুন ক্লাসে গিয়ে স্যারকে বললো...
স্যার (পারভেজ স্যার) যখন আমায় জি্জ্ঞেস করলো...আমি নির্দ্বিধায় স্বীকার করলাম বিষয়টা...স্যার বেদম পিটুনি দিল...পেটানোর সময় বলছিল এমন কাজ করতে তোকে কে বলেছে; বললাম ‘পলাশ’...এইবার স্যার চিকন আলী মুন্সি বলে তার দিকে এগিয়ে গিয়ে তাকেও ধুমছে পেটালো...এরপর বুঝলাম ২টাকার লোভে কি আকামটাই না করেছি...
কিছুদিন আগে আমার সে বান্ধবীকে দেখলাম সে এখন চিকিৎসক...তবে দেখে মনে হল বিশালাকায় একজন ভদ্রমহিলা...আসলে ২৫ পেরোনো তরুণীরা মুটিয়ে গেলে বয়স চাচী-মামীর মত মনে হয়...
তবে পুরুষের ক্ষেত্রে এর ব্যতিক্রম...তিন বছর আগের ছবি যে বর্তমান ফেসবুক প্রোফাইলে ব্যবহার করছি কার সাধ্য আছে সেটা বোঝে???
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


