somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গুরুর শিষ্য
আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। nnসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

বড় সাধ জাগে একবার তোকে দেখি…

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ দিনের বিচ্ছেদ, একযুগ পেরিয়েছে সেই কবেই। তোর সাথে না কৈশর কেটেছে না বয়ঃসন্ধিক্ষণ। যৌবনের শুরুর দিকটাতেও কোন সম্পর্ক তৈরি হয়নি। তুই সাথে ছিলি সেই অবুঝ বাল্যে…মনে আছে তোর আমাদের সেই এলাকায় যেখানে তুই এসেছিলি অতিথি পাখির মত...আমরা দলবেঁধে চলে যেতাম সেই পুরনো রাজবাড়িতে সেখানে সাপ কিংবা বিচ্চুর ভয়ের পাশাপাশি লোভ থাকতো গুপ্তধন প্রাপ্তির। যদিও কোনদিন তা মেলেনি এখন সেই আগ্রহের রাজবাড়িটা একটা বিরান মাঠ…এতদিনে সেখানে বাড়ি উঠে তার শেষ চিহ্নটুকুও মুছে দিয়েছে বোধ করি…তা আমারও দেখা হয়নি…

মাঝে মাঝে একটু উল্টো-পাল্টা করেছিসতো তোকে দিতাম বেধড়ক পিটুনি…তুই ছুটে যেতি আমার মায়ের কাছে বিচার নিয়ে মা তোর কথা শুনে আমাকে শাসাতো কোন কোন সময় মারতোও। এরপর তোকে আদর করে খাইয়ে বিদায় দিত…মাও সেদিন তোর কথা জিজ্ঞেস করলো…বেশকিছুদিন আগে আমাদের বয়জ্যেষ্ঠ বাল্যবন্ধু রাসেলও তোর কথা বললো…কাল আমার একটা স্ট্যাটাসের প্রেক্ষিতে দেবাশীষ আমাদের নাড়ু একটা স্ট্যাটাস দিল…সেখানে আবার দিদার কমেন্ট করলো ওর কথাতেও তুই উঠে এলি…

মাঝখানে বলে রাখি আমাদের বন্ধুগুলো এখন ভীষণ হ্যান্ডসাম হয়েছে মেয়ে হলে একটাকে পটিয়ে ঘর করতাম নির্ঘাত…যাহোক তোর কথায় আসি, হাইস্কুল জীবনে আমাদের এক বন্ধু ছিল মিন্টু…কয়েকমাস আগে শুনি সে আর নেই…স্বাভাবিক ভাবে যেতে পারেনি সে…প্রেমঘটিত ব্যাপারে তাকে খুন হতে হয়েছে…তার লাশটাও নাকি পুলিশ বেওয়ারিশ হিসেবে দাফন করেছে…পরে তার ভাই ছবি দেখে শনাক্ত করে কবরে দোয়া পড়েছিল…এরপর শুনেছি তার খুনের সাজা পাচ্ছে মেয়েটি এর বেশি আর জানা হয়নি…জগন্নাথে পড়তো মিন্টু ভেবেছিলাম পড়াশুনা শেষ করে ভাল কিছু করছে হয়তো…তবে শুনে খুবই কষ্ট পেয়েছি এভাবে একটা পরিচিত মুখ পৃথিবী থেকে নাই হয়ে গেল এটা কি ভাবা যায়…

সেদিনও তোর কথা মনে পড়ে তোকে যেন অন্তত একবার দেখি সে বাসনা জাগে মনে…সত্যি সবাই তোকে মনে রেখেছে…বন্ধু তোর পুরো নামটা এখনো আমার মনে আছে; নাজমুল হক ভূঁইয়া…আমরা খাটো বলেই ডাকতাম…জানিনা তোর সাইজ সজীবের মতো অস্বাভাবিক বেড়ে গেছে কিনা…

নার্সারি থেকে ক্লাস টু…মাত্র ৪টা বছর একসঙ্গে পড়েছি তারপরও তোকে আমরা সবাই খুব ভালবেসেছি...এখনো বড় সাধ জাগে একবার তোকে দেখি…

মাঝখানে তোর একটা ক্লু পেয়েছিলাম তোর আব্বু নাকি এলাকায় এসেছিলেন, নানা মানে আরিফ মামার/সুমনা খালার আব্বার সাথে দেখা করেছিল…তাদের বাসায় তোরাতো দীর্ঘদিন ভাড়া ছিলি…তবে খুঁজতে শুরু করবো এমন সময় হঠাৎ নানা মারা গেলেন একেবারে ক্লুলেস হয়ে গেলাম…

তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষের যুগে যখন ফেসবুকার আর ব্লগার রূপে আমরা প্রতিষ্ঠিত তখনো তোকে খুঁজে না পাওয়াটা যে কী রকম বিষণ্নতা তৈরি করে একথা কাকে বোঝাই…তবুও বন্ধু খুব বেশি ভালবাসি তোকে…যদি মনে পড়ে একটু বালবন্ধুদের জীবনে উঁকি মারিস...


বি: দ্র: দয়াকরে অন্য বন্ধুরা এটাকে স্বাভাবিকভাবে নেবেন
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×