

পাওলো হোয়েলহো; ব্রাজিলিয়ান এই লেখকের নাম শোনেনি এমন সচেতন পাঠক খুব কমই পাওয়া যাবে।আর মার্কিন লেখক জ্যাক লন্ডনতো সবসময়ই সেরা। হঠাৎ এ দু’জনের কথা বলছি; কারণ কাল রাতে ও এর পূর্ব রাতে দু’জনের দুটো বই পড়লাম...
এর মধ্যে মজার ব্যাপার হল অ্যালকেমিস্ট এর মতো বিখ্যাত বই আমি প্রায় তিন বার শুরু করেছি এবং মাঝ পথে এসে থেমে গিয়েছিলাম যার ফলে তার আর পড়া হয়ে ওঠেনি (অন্য কেনো বইয়ের ক্ষেত্রে যা কখনো হয়নি)। এবার প্রথমবারের মত তা শেষ করলাম; শেষ করেই মনটা চাইছে সান্তিয়াগো হয়ে আন্দালুসিয়ার প্রান্তরে প্রান্তরে ভেড়া চড়াতে...কোন এক সময় যদি মিসরে গিয়ে ফাতিমার দেখা মেলে...
আর জ্যাক লন্ডনের গল্পও আগে পড়েছিলাম এবার আরো পাঁচটা গল্পের একটা বই পড়লাম। তাঁর বিধর্মী আর আগুন জ্বালানোর গল্পটা পড়ে অভিভূত হলাম...
আসলে এখন মনে হয় অনলাইন নির্ভরতা কমিয়ে প্রিন্ট ভার্সনে আরো পড়াশোনা করি...পাঠ্যপুস্তকে বরাবরই আমার আগ্রহ কম আর এর বাইরে বরাবরই বেশি...মা একসময় বলতেন, এমন পড়লে চোখ নষ্ট হবে আসলেই চোখ নষ্ট হয়েছে চশমার ফ্রেমের মতো বিরক্তিকর কোনো কিছু আমার জীবনে বোধ করি নেই...
অনলাইনবিহীন জীবনে মাসে দুই থেকে আড়াই হাজার পৃষ্ঠা অন্যান্য বই পড়েছি; মনে আছে শেক্সপিয়র সমগ্র পড়তে মাত্র এক সপ্তাহ সময় নিয়েছিলাম...এখন অনলাইন নির্ভরতা আর কর্মব্যস্ততা স্পৃহা সত্ত্বেও তা থেকে দূরে সরিয়ে রেখেছে...বাস্তবতা হল পড়ার আনন্দ যে পেয়েছে সব সময়ই তার প্রিয় শখ থাকে বই পড়া...অন্য কিছুতে তার তৃপ্তি মিটবে না কখনও...
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


