
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা এক সময় সরকারি প্রাইমারি স্কুলগুলোর মতো হবে। কে জি স্কুলের প্রভাবে প্রাইমারি স্কুলগুলোর যে দশা হয়েছে এদেরও অবস্থা এই হবে...এক সময় মেধা সব বের হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে...যেমন এবার বিসিএস এ তাই দেখা গেলো।
আর এবার যৌক্তিক আন্দোলনেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দৃঢ়তা দেখাচ্ছে তাতে দেশের যে কোনো ক্রান্তিলগ্নে এরাই জাতির সবচেয়ে বড় উপকারে আসবে বলে প্রতীয়মান হচ্ছে।
অপরদিকে নোংরা রাজনৈতিক লেজুড়বৃত্তির ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদের প্রতিভাও আহামরি বিকশিত হবে বলে মনে হচ্ছে না...এরা মেধাবী শিক্ষার্থীদেরও মেধাহীন বানাতে ভূমিকা রাখছে...আর অন্যদিকে ঘষেমেজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো স্বল্পমেধার ছাত্রদেরও জীবনে শৃঙ্খলা আনছে (দু’একটা অখ্যাত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বাণিজ্য আমলে নেয়ার মতো বিষয় না)...
স্বল্প সময়ে ছেলে-মেয়েরা বের হয়ে কর্মজীবনে প্রবেশ করতে পারছে...এর জন্য যে অর্থ ব্যায় হচ্ছে তাতে তাদের পরিবারের রক্ত শুকিয়ে যাচ্ছে সবাইতো আর উচ্চবিত্ত পরিবারের নয়...বেশির ভাগই মধ্যবিত্ত শ্রেণি থেকে আসা...তাদের ব্যয়টায় দেখা হচ্ছে...অথচ হল নেই...থেকে খেয়ে তাদেরও অনেক কষ্টে জীবন পার করতে হয়...পরিবারকে কম ভোগান্তি পোহাতে হয় না...
আর এখন মেধাবী শিক্ষকরাও উচ্চ বেতনের কারণে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর দিকে ঝুঁকছে...অনেক আন্তর্জাতিক মানের শিক্ষক ব্রাক বিশ্ববিদ্যালয়ের মতো প্রাইভেট বিশ্ববিদ্যারয়ে পড়াচ্ছেন...আর দুইদিনের পাতি নেতার চোখ রাঙানিতেও তাদের পড়তে হয় না। বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ‘রাবিশ মন্ত্রী’ মুর্খ বলছে অথচ রাজনৈতিক লেজুড়ে বাঁধা কিছু শিক্ষক চুপ আছেন...ধিক্কার জানাবো কাকে...
রাজনীতির নোংরামিমুক্ত সুন্দর পরিবেশে দেশের উচ্চবিত্তের ছেলে-মেয়েরা যারা স্বাভাবিকভাবে দেশের বাইরে পড়তো তারা দেশেই থেকে যাচ্ছেন...এটা দেশের জন্য খুবই ভালো...যদিও এর ফলে শিক্ষাও একটা বড় ব্যবসায়িক পণ্য হয়ে গেছে এতে সন্দেহ নেই...
তবে বিশ্ববিদ্যালয়গুলোর মালিকপক্ষের ব্যবসায়িক চিন্তা সব-সময় নিজের পকেট ভারী করার...না হলে কেউ বলতে পারে; ‘আন্দোলন করে ভ্যাট বাতিল করতে পারলে ভালো না হলে ভ্যাট দিয়েই পড়...’
ইংরেজি মাধ্যমের আধিপত্যতো আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর স্বাভাবিক অগ্রযাত্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রাইমারি স্কুলের দশাই লাভ করবে বলে মনে হচ্ছে...
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



