মানুষ (নারী) যখন অসহায় হয়ে পড়ে বা চরম কোন কুটিলতায় পড়ে তখন ওই বিপথে যায়...যেটা আসলেই অনুকম্পার যোগ্য...যারা বা যে সমাজ তাদের সুন্দর জীবন দিতে পারবে না সেই ভদ্রলোকের সমাজের মানুষেরা তাদের প্রতি কোন বিরূপ মনোভাব পোষণেরও ‘যোগ্যতা’ রাখে না...
যাহোক কিছু অনলাইন পত্রিকাও এখন এমনই পেশা বেছে নিয়েছে...কিছু ক্লিক বাড়ানোর জন্য...এর মধ্যে কয়েকটা পত্রিকা আছে যারা বড় বাজেট নিয়ে বড় ব্যবসার উদ্দেশ্যে এসেছিল পারে এখন দরিদ্র হয়ে বিপথে গেছে...
আর কিছু ওই উদ্দেশ্যেই এসেছে পতিত আইটেমের পসরা সাজিয়েছে...তবে অনলাইন পত্রিকা বা যে কোন পত্রিকাই হোক এগুলো শিক্ষিতরাই বের করে তাদের এমন অধঃপতন বা নিচু মানসিকতা...
সেদিন এক বড় ভাই জিজ্ঞেস করলেন ‘ঢাবি ছাত্রীদের রাতের ক্ষুধা মেটাচ্ছে মামা’ এটা হলো হেডলাইন আর ভেতরে লেখা- গাউসুল আজম মার্কেটের পাশের ওই মামার হোটেলে তারা খায়...ঊনি বললেন- এসব আসলে কোন ধরনের কথা?
আমিও বললাম- এগুলো আসলে বিকৃত মানসিকতা...এর থেকে আরো বিশ্রী উদাহরণ আছে...যেগুলো দিলে আর একটু ভালোকরে ভাবলে এগুলোকে পতিতাবৃত্তি বৈ আর ভাল কিছু মনে করার যৌক্তিকতা পাই না...বিনোদনের খবর ও বিশ্রী খবর কি এক?
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




