
কয়েকদিন আগে বাসার একজন বললো; ‘আমার সেট চুরি গেছে।’ কেউ বিশ্বাস করলো না- বেচারা নতুন বিয়ে করেছে তো! আরও একটা কারণ আছে তা হল- ভদ্রলোকের অ্যান্ড্রয়েড সেট চোর ছুঁয়েও দেখেনি! ওটা নিরাপদেই আছে আর নরমাল একটা সেট চুরি গেছে! তার সাথে মানিব্যাগও নেয়নি!
তাই সকলে মিলে তাকে বোঝানো হল- ও সেটখানা আপনি বাইরেই ফেলে এসেছেন! ঊনারো দ্বিধাদ্বন্দ্ব কাটেনি; বিয়ের পর কোনদিকে মন তা তিনিও ঠাওর করতে পারছিলেন না!
আজও সকাল বেলা; দুটো নরমাল সেট বাসা থেকে চুরি গেল! অ্যান্ড্রয়েড বা দামি মোবাইলগুলো রেখে চোর ওগুলোই নিয়ে গেছে! আজকে সে নববিবাহিত ব্যক্তি মহাখুশি তাকে আর অবিশ্বাসের কোন কারণ রইলো না! ব্যাচেলর বাসার ওই একপিস বিবাহিত পাবলিক...
তবে বাসার সবাই চোরের যোগ্যতা, বুদ্ধি, এমনকি শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললো- সকলের প্রশ্ন ‘শালার’ মাথায় কি কিছু নাই নাকি! এত্ত ভালো ভালো জিনিস রেখে ওইসব ফালতু জিনিস নিয়া গেছে! ঠিকমত আফসোসও করা যাচ্ছে না!
দুই একজন বললো- শালা অশিক্ষিত! জবাবেও শোনা গেল- শিক্ষিত হলে বাংলাদেশ ব্যাংকেই চাকরি করতো...
যাহোক; এখন থেকে সতর্কাবস্থা...বাসার উপরতলার কাজ চলছে...তাই অনেকের আনাগোনা...
[পুনশ্চ : আতঙ্কে আছি কারণ চোর আমার বিষয়টা খেয়াল করে নাই- আমারতো একটাও অ্যান্ড্রয়েড বা দামি ফোন নাই]
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




