‘ স্বাস্থ্যের সব খবর সবসময়’ এই শ্লোগানকে সামনে রেখে হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ (
http://www.amarhealth.com) কাজ করছে । স্বাস্থ্য সেবাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে সবার কাছে সহজ লভ্য করার জন্য স্বাস্থ্যের সব খবরের পাশাপাশি মেডিকেল কলেজ, হাসপাতাল, প্যাথলজি, ফার্মাসিউটিক্যালস, এনজিও, বিউটি এন্ড ফিটনেস সেন্টার, পরিবেশের সর্বশেষ খবর এবং স্বাস্থ্যবিষয়ক সব চাকরির আয়োজন করেছে আমারহেলথ। এখানে রয়েছে হেলথ পলিটিক্স, বিনোদন আর এক ঝলকে দেশের সব খবর জানার সুবিধা।
স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় আমারহেলথ’র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। একই সাথে স্বীকৃতি স্বরূপ ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধই একমাত্র খাবার বিজ্ঞাপনটি স্পন্সর করেছে। বিষয়টি সম্পর্কে আপনার মতামত কি?
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৮