somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘নেতা’র ক্ষমতা

২২ শে আগস্ট, ২০১০ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারও বাড়ির দেয়াল থেকে ইট খুলে নিয়ে যাওয়া যেমন, জনগণের সম্পত্তি সড়ক থেকে ইট তুলে নেওয়া তেমনই এক অপরাধ। প্রকাশ্যে এবং স্থানীয় জনগণের আপত্তির মুখে সেই কাজটি নির্বিঘ্নে করেছেন বগুড়ার আওয়ামী লীগের এক নেতা। পুলিশ সময়মতো আসেনি, প্রশাসনের লোকজন যথাসময় জানেনি, কিন্তু সাংবাদিক ঠিকই খবর পেয়েছেন। প্রথম আলোর চিত্রগ্রাহকের ক্যামেরায় তোলা সড়কের ইট ছিনতাইয়ের সেই দৃশ্য শনিবারের প্রথম আলোয় প্রকাশিতও হয়েছে। সত্যিই কী বিচিত্র আর বেপরোয়া সরকারি দলের ‘নেতার ক্ষমতা’!
নেতা, পুলিশ আর প্রশাসনের পরোক্ষ যোগাযোগে সরকারি সম্পত্তি লুণ্ঠনের আদর্শ দৃষ্টান্ত এই ঘটনা। নেতার দাবি, তিনি রাস্তার কাজটি করানোর ‘তদবির’ করেছেন বলে ইট-বাঁধানো সড়কের ইটে তাঁরই অধিকার। বলা বাহুল্য, সরকারি সম্পত্তি, যা সংবিধানে জনগণের সম্পত্তি বলে স্বীকৃত; এটাকে ব্যক্তিগত সম্পত্তির মতো করে দেখার এই দৃষ্টিভঙ্গি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখন প্রতিষ্ঠিত ব্যাপার। ওই ‘নেতার’ বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সম্পদ লুণ্ঠন ও দুর্নীতির চিত্র ফুটে উঠেছে। পুলিশের দাবি, তারা ইটগুলো জব্দ করেছে। কিন্তু ঘটনার সময় তারা আসেনি কেন? আর ইটগুলো স্থানীয় আরেক ‘নেতার’ বাড়িতে রাখাকে কি আইনমাফিক জব্দ করা বলে? পুলিশ তবে কার হয়ে কাজ করেছে? প্রশাসন অপেক্ষা করছে, সাপ্তাহিক ছুটি শেষ হলে তারা কিছু একটা করবে। এভাবেই অসাধু রাজনৈতিক শক্তি পুলিশ ও প্রশাসন তথা রাষ্ট্রীয় পক্ষকে নিষ্ক্রিয় করে রাখছে বা তাদের অপকর্মের অংশীদার করে তুলছে। পুরো ঘটনায় জনগণকে দর্শক হয়ে থাকতে হচ্ছে।
বগুড়ার গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্দ্বিধায় যা বলেছেন, তা অনৈতিক হলেও অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সরকারি ব্যয়, উন্নয়নকাজ প্রভৃতিতে রাজনৈতিক নেতারা হস্তক্ষেপ করবেন এবং সরকারদলীয় ক্ষমতার সুবাদে এসব থেকে একটা ফায়দা তাঁরা তুলবেন। এভাবে তাঁদের অনেকেই নিজেদেরকে এলাকার অনানুষ্ঠানিক জমিদার হিসেবে প্রতিষ্ঠা করছেন। পুলিশ ও প্রশাসনকে স্বেচ্ছায় বা বাধ্য হয়ে এঁদেরই সহযোগিতা করে যেতে হয়।
সরকার যে ‘দিনবদলের’ প্রতিশ্রুতি দিয়েছে, তার মুখরক্ষার স্বার্থে হলেও ইট ছিনতাইয়ের এই ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে মামলা করে বিচার করা হোক।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×