somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুমিন দের জন্য শুখবর । আর মুনাফিকদের জন্য লজ্জা জনক। লেখাটি একবার হলে পড়ুন

১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে ?
২) সেই বড় খবরটা সম্পর্কে কি ,
৩) যে ব্যাপারে এরা নানান ধরনের কথা বলে ও ঠাট্টা - বিদ্রুপ করে ফিরছে ?
৪) কখনো না শীঘ্রই এরা জানতে পারবে ৷
৫) হাঁ কখখনো না , শীঘ্রই এরা জানতে পারবে ৷
৬) একথা কি সত্য নয় , আমি যমীনকে বিছানা বানিয়েছি ?
৭) পাহাড়গুলোকে গেঁড়ে দিয়েছি পেরেকের মতো ?
৮) তোমাদের (নারী ও পুরুষ ) জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি ?
৯) তোমাদের ঘুমকে করেছি শান্তির বাহন ,
১০) রাতকে করেছি আবরণ
১১) এবং দিনকে জীবিকা আহরণের সময় ?
১২) তোমাদের ওপর সাতটি মজবুত আকাশ স্থাপন করেছি
১৩) এবং একটি অতি উজ্জ্বল ও উত্তপ্ত বাতি সৃষ্টি করেছি ? ( এখানে সূর্যের কথা বলা হয়েছে )
১৪) আর মেঘমালা থেকে বর্ষণ করেছি অবিরাম বৃষ্টিধারা,
১৫) যাতে তার সাহায্যে উৎপন্ন করতে পারি
১৬) শস্য , শাক সবজি ও নিবিড় বাগান ?
১৭) নিসন্দেহে বিচারের দিনটি নির্ধারিত হয়েই আছে ৷
১৮) যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে , তোমরা দলে দলে বের হয়ে আসবে ৷
১৯) আকাশ খুলে দেয়া হবে , ফলে তা কেবল দরজার পর দরজায় পরিণত হবে ৷
২০) আর পর্বতমালাকে চলমান করা হবে , ফলে তা মরীচিকায় পরিণত হবে ৷
২১) আসলে জাহান্নাম একটি ফাঁদ ৷
২২) বিদ্রোহীদের আবাস ৷
২৩) সেখানে তারা যুগের পর যুগ পড়ে থাকবে ৷
২৪) সেখানে তারা কোন রকম ঠাণ্ডা পানযোগ্য কোন জিনিসের স্বাদই পাবে না ৷
২৫) গরম পানি ও ক্ষতঝরা ছাড়া
২৬) (তাদের কার্যকলাপের) পূর্ণ প্রতিফল ৷
২৭) তারা কোন হিসেব নিকেশের আশা করতো না ৷
২৮) আমার আয়াত গুলোকে তারা একেবারেই মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল ৷
২৯) অথচ প্রত্যেকটি জিনিস আমি গুণে গুণে লিখে রেখেছিলাম ৷
৩০) এখন মজা বুঝ , আমি তোমাদের জন্য আযাব ছাড়া কোন জিনিসে আর কিছুই বাড়াবো না ৷
৩১) অবশ্যি মুত্তাকীদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে ৷
৩২) বাগ - বাগিচা, আঙুর,
৩৩) নবযৌবনা সমবয়সী তরুণীবৃন্দ
৩৪) এবং উচ্ছসিত পানপাত্র ৷
৩৫) সেখানে তারা শুনবে না কোন বাজে ও মিথ্যা কথা ৷
৩৬) প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে,
৩৭) সেই পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে যিনি পৃথিবী ও আকাশসমূহের এবং তাদের মধ্যবর্তী প্রত্যেকটি জিনিসের মালিক , যার সামনে কারো কথা বলার শক্তি থাকবে না ৷
৩৮) যেদিন রূহ (জিব্রীল আলাইহিস সালামের কথা বলা হয়েছে ) ও ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে৷ পরম করুণাময় যাকে অনুমতি দেবেন এবং যে ঠিক কথা বলবে, সে ছাড়া আর কেউ কথা বলবে না ৷
৩৯) সেদিনটি নিশ্চিতভাবেই আসবে ৷ এখন যার ইচ্ছ নিজের রবের দিকে ফেরার পথ ধরুক ৷
৪০) যে আযাব টি কাছে এসে গেছে সে সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিলাম ৷ যেদিন মানুষ সেসব কিছুই দেখবে যা তার দুটি হাত আগেই পাঠিয়ে দিয়েছে এবং কাফের বলে উঠবে , হায় ! আমি যদি মাটি হতাম ৷ ( দুনিয়ার জন্মই না হতো অথবা মরে গিয়ে মাটিতে মিশে যেতাম এবং আবার জীবিত হয়ে ওঠার সুযোগ না হতো )
সূরা নাবা
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

লিখেছেন শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮


বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে - যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় কিংবা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনৈতিক কৌশল দ্বারা প্রভাবিত না... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×