somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাশরাফিদের জয়ে কি আমরা হেরে যাচ্ছি????

২২ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিরোনাম দেখে চমকে গেছেন নিশ্চয়.....না আমি ইন্ডিয়ান না কিংবা তাদের সমর্থক ও না....আমি বাংলাদেশী....
বাংলাদেশের এই ঐতিহাসিক বিজয়ে সবার মত আমিও উল্লাসিত...হয়ত একজন সত্যিকারের ক্রিকেট ভক্ত হিসেবে ইন্ডিয়ার পরাজয়ে অনেকের চেয়ে বেশি খুশি....

এবার মূল প্রসঙ্গে আসি....

আমরা যদি আমাদের পরিচয় নিয়ে একটু চিন্তা করি.....তাহলে আমরা মূলত মুসলিম....জাতীয়তাবাদে বিশ্বাসী বলে আমরা আবার বাঙালি বা বাংলাদেশী.....এখন আপনি যে পরিচয় দিতে সাচ্ছ্যন্দবোধ করেন না কেন....এই পরিচয়ের একটা মূল্যবোধ আছে.....

প্রথমত যদি আমরা মুসলিম দাবি করি তবে আমাদেরকে ভাবতে হবে মানুষকে আনন্দ দেয়ার জন্য একটা খেলা নিয়ে আমরা কতটা আবেগ-আপ্লুত হতে পারি....বিশেষ করে রমজানের মত গুরুত্বপূর্ণ মাসে আমরা খেলার জন্য কতটা সময় আর কথা ব্যয় করছি আর আল্লাহর জন্য কতটা ব্যয় করছি....মুসলিম হিসেবে আমাদেরকে ধৈর্য ধারণ করার আর শালীনতার কথা বারবার আল্লাহ স্বরণ করিয়ে দিয়েছেন.....আর আমাদেরকে রাসুল ( স: ) দেখিয়ে দিয়েছেন একজন মুসলমানের ব্যবহার,কথা-বার্তা,আচার-ব্যবহার কেমন হওয়া উচিত এমনকি যখন একজন মানুষ চরম উত্তেজিত কিংবা উল্লাসিত....আমরা যদি আমাদের উদযাপনের ভাষার দিকে তাকাই তবে লজ্জা পাওয়া উচিত....

দ্বিতীয়ত যদি আমরা নিজেকে দেশপ্রেমিক বাঙালি কিংবা বাংলাদেশী মনে করি....তবে আমাদেরকে আমার দেশের সংস্কৃতি আর ঐতিহ্য মাথায় রেখেই কথা-বার্তা বলা উচিত....আমরা দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি হয়ত ১৯৭১ এর পরে কিন্তু তারও অনেক আগে থেকে আমাদের একটা কৃষ্টি-কালচার আছে....আমাদের সমাজে মানুষের মুখের ভাষা,আচার-ব্যবহার দিয়ে মানুষকে মূল্যায়ন করা হয়....যদিও এখন মূল্যায়নের মাপকাটি বদলাচ্ছে কিন্তু তা বাহ্যিক,মানুষ এখনো মন থেকে একজন ভদ্র এবং মার্জিত লোককেই শ্রদ্ধা করে...আমরা যেমন আমাদের পূর্ববর্তী পুরষের কাছ থেকে যা পেয়েছি তাই শিখেছি...ঠিক তেমনি পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে শিখবে.....

অনেকে হয়ত ইন্ডিয়ান খেলোয়ারদের আচরণ কিংবা তাদের মিডিয়া আর সমর্থকের দিকে আঙ্গুল তুলবেন....তবে যারা বুদ্ধিমান তারা এটা না করারই কথা.....কেননা যে দেশে কোটি মানুষ এখনো পথে-ঘাটে আর খোলা আকাশের নিচে সৌচকর্ম করে আর বাড়িতে টয়লেট তৈরির জন্য টিভিতে বিজ্ঞাপন দিতে হয়...তাদের সাথে আর যাই হোক নিজেকে মিলাবেন না....

যদি উপরের কথাগুলা নিয়ে ভাবি তাহলে হয়ত আমরা অনেকেই আজ বাংলাদেশের বিজয় নিয়ে নিজের বলা কথা ও আচরণের জন্য লজ্জা পাব.....আর যদি তা না পাই তবে আমাদেরকে আসলেই ভাবতে হবে যে মাশরাফি-সাকিবরা ক্রিকেট মাঠে জিতলেও আমরা কি সভ্যতার কাছে হারছি না???
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

লিখেছেন শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮


বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে - যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় কিংবা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনৈতিক কৌশল দ্বারা প্রভাবিত না... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×