আজকাল অহরহ
বাজার - রেস্তোরায়,
একুশ - বোশেখী মেলায়,
তুখোড় ভালোবাসার সংলাপ বিকায়,
ক্যাসেটে, যুগোল কবিতায়।
তেমনি কিছু মুখস্ত সংলাপে
যুবক-যুবতী ভালো না বেসে
অনায়াসে খুব কাছে আসে,
স্মৃতি রয়ে যায় - শরীরি ভালোবাসায়।
" তুমিই জীবনের সর্বস্ব "
কিংবা
" ভালোবেসে তোমায়, জীবনের
অর্থ পেয়েছি খুঁজে ভালোবাসার"
এমনি মিথ্যে সংলাপে ভোলা; শত জোড়া চোখ
বিশ্বাসী দৃষ্টি মেলে আছে, কপট হৃদয়ে তোমার।
প্রতিনিয়ত তুমি নিচ্ছ সুখ; আবেশী সুখের দরজায়।
রাসায়নিক আবেশ ভেজা চোখেতে রেখে চোখ,
আলতো ছুঁয়ে দিয়ে নাবালিকার ঠোঁট,
কোমলমতি অক্ষত গোলাপিকে দিয়ে-
প্রথম কামের পাঠ, বিড়ালি আদরে
সস্তা আবেগের কাব্য যাচ্ছ গড়ে।
নিখুঁত প্রেমের অভিনয়ে আর ছলে,
যৌবনে তাড়না আনা- সংলাপ আলাপে,
ভুল করে তোমায় ভালোবেসে ফেলা-
নিঃস্ব সরলা হৃদয়ে,
শতেক প্রেমের নিরীক্ষণে ব্যস্ত কি - না
কে জানে?

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



