প্রেম যে মানুষকে বাঁচতে শিখায় এটা আপনাকে স্বীকার করতেই হবে,এটাও স্বীকার করা আবশ্যক;মাঝে মধ্যে এর উল্টোটাও ঘটে।
মানুষ তখন একটা বিরাট হোঁচট খায় যখন সে আবেগের বশবর্তী হয়ে ভুল মানুষটাকে বাছাই করে নেয় ভালোবাসার মানুষ হিসেবে,সে শুধু স্বপ্নই দেখে! মানব/মানবিটি শুধু তারই হবে অধিকার শুধু সেই খাটাবে।
সে বিশ্বাস করে:-কাউকে পাগলের মতো ভালোবাসা অন্যায় কিছু নয়,সে বিশ্বাস করে:-প্রকৃত ভালোবাসার পরিণতিটা সব সময় প্রণয়ের দিকেই গড়ায়।
এ বিশ্বাস সবসময় সত্যি হয়না শতকরা হিসেবে বেশীরভাগ ক্ষেত্রেই প্রনয়সূচক বন্ধন হয়না।
অনেক দিন পরে যবে তার বিশ্বাস ভেঙ্গে চুরমার হয় তখন বড্ড বিলম্ব হয়ে যায়।
একজন মানুষকে পাগলের মতো ভালোবাসাটা এক ধরনের বিশেষ আসক্তি!ভয়াবহতার খাতিরে এই আসক্তিও কম কিছু নয় নিশ্চয়।
বালক অথবা বালিকা যবে এই আসক্তি থেকে বের হয়ে আসে তখনও এর রেশটা রয়ে যায় তার কাছে মনে হয় আসলে ভালোবাসাটা একটা বদ-অভ্যাস মাত্র।
ভীষন কষ্ট হয় সেই সকল প্রেমিক/প্রেমিকার জন্য যারা জীবনের কয়েকটা বছর একজন মানুষকে পাগলের মতো ভালোবাসার পর ফেরৎ আসে খালি হাতে।
ততোদিনে ওর ভালোবাসার ভাণ্ডার খালি হয়ে যায়,একজন মানুষের জন্য প্রতিদিন নিয়মিত ভালোবাসার পরোক্ষ বন্টন করতে করতে অবশিষ্ট আর কিছুই থাকেনা।
পড়ন্ত বিকালে পছন্দের মানব/মানবীটির হাত ধরে ওর হেঁটে যাওয়া হয়না নির্জন দীপের দিকে।
আফসোস হয় সেই সব হতভাগা/হতভাগিনীর জন্য যারা জগতে সবার চাইতে যত্নবান মানুষটাকে(তার জন্য অন্তুত
আশাহত মানুষগুলোর প্রতি ভালোবাসার মানুষটি অবিচার করলেও প্রকৃতি অবিচার করেনা।
অনেক দেখেছি,অনেক শুনেছি,বুঝেছি ওদের কথা!
ওরা সুখে থাকে,অনেক অনেক সুখ ওদের জন্য মজুদকৃত কারণ ওরা জন্ম নেয়ে ভালোবাসার মতো মহান ক্ষমতা নিয়ে।
ভালোবাসা পাওয়ার সৌভাগ্য সবার হয়ে উঠেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



