টানা এক সপ্তাহ হরতাল থাকার কারনে আরামতো অনেক ভোগ করলাম।
শুক্রবারে সকল আরাম ভক্ষনের হবে অবসান,এতো আরাম ভোগের খেসারত দিয়ে দিতে হবে এক দিনে।
আগামি শুক্রবার হরতাল না থাকার প্রতিবাদে অলস ছাত্রকল্যান সমিতি(অছাকস)
সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্টানে একযোগে হরতালের আহবান করছে।
এবং অছা্কসের কেন্দ্রিয় কমিঠির সকল নেতাকর্মী এক অভিনব সিদ্ধান্ত নিয়েছেন।সাপ্তাহিক প্যাকেজিয় এই হরতালের দরুন শিক্ষার্থী সকল যে আরাম ভোগ করেন,সেই আরামের ব্যাঘাত যাতে কিছুতেই না ঘটে সে বিষয়টা নিশ্চিৎ করতে উনারা সামনের দিনগুলোতে তৎপর থাকবেন।
সকল নেতাকর্মীদের আহবান করা হচ্ছে ঐ দিনটাতে শিক্ষা প্রতিষ্টানের ত্রিসীমানায় না ঢুকার জন্য।
জয় হরতাল-
জয় অছাকস।
হরতাল আরও দীর্ঘমেয়াদী হউক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




