হাসান,মুর্শেদ,আজম তিনজনই পুলিশ কর্মকর্তা।সেদিন ছিলো তাদের ছুটির দিন,একটা দিন আয়েশের সাথে কাটানোর নিমিত্ত্বে তিনারা সিদ্ধান্ত নিয়েছিলেন আজ সারাদিন কোথাও বের হবেননা সারাদিন কাটাবেন স্ত্রীদের সাথে।কিন্তু বিধিবাম!প্রথমজনের স্ত্রী কহিলেন-এই শোন,আজকে কিন্তু আমাকে ওয়াশিং মেশীন কিনেই দিতে হবে সোয়ামি বললেন আজকে একটা দিন আমাকে শান্তিতে কাটাতে দাও অন্ততঃ।স্ত্রীর নির্লিপ্ত জবাব,কী আমি তোমাকে শান্তিতে থাকতে দেইনা!ঠিকমতো রান্না-বান্না করিনা কাপড় টাপড় কাচিনা হেন তেন হাবিজাবি ব্লা ব্লা ব্লা।ব্যস বেধে গেলো তুমুল ঝগড়া।
মুর্শেদ সাহেব বসে দেশের খবরা খবর দেখছিলেন এমন সময় আহ্লাদি স্ত্রী এসে কহিলেন এই শোন সারাদিন তো তুমি বাইরে বাইরে থাকো,আমিতো একা একা ঘরে থাকি আমারতো এই একটাই ভরসা"হিন্দি সিরিয়াল" না থাকলে আমিযে কী করে বাঁচতাম।ইদানীং তোমার এই মান্দাতার আমলের টিভিতে আমার হচ্ছেনা,ছবিগুলো জীবন্ত নয়।কাহিনীগুলো কী জঠিল!কতো সুন্দর করে রাঘবের স্ত্রী অনুরাগের সাথে পরকীয়া করে।উফফ যদি তুমি দেখতে।!দাওনা কিনে একটা চুয়াল্লিশ ইঞ্চি এল,ই,ডি টিভি।মুর্শেদ সাহেব টিভির ভলিউমটা একটা কমিয়ে বললেন আহা একটু যাওতো এখন গুরুত্বপূর্ণ খবর দেখছি একটা।স্ত্রীর জবাব কী আমাকে তোমার সহ্য হয়না!এতোদিন পরে যাও একটু কাছে পেলাম বসতেই দিলেনা।আচ্ছা যাও আমিও দেখে নেবো এক হাত,সময় আসবে।
আজম সাহেব বসে গল্পের বই পড়ছিলেন একনিষ্ট মনোযোগ দিয়ে,উনার স্ত্রী এসে কহিলেন এই তুমি যখন ডিউটিতে থাকো দেশ ও জাতি রক্ষার জন্য আমি তখন ফেইসবুকে বসে বসে পোস্ট দিয়ে লাইক কামাই করি চ্যাট করি।এভাবেইতো আমার সময় যায়।ফেইসবুক না থাকলে আমার যে কী হতো কিভাবে যে বাঁচতাম।এখন এই সিম্বিয়ান ফোন দিয়ে কী আর হয়,বাটম টিপতে টিপতে আমার আঙ্গুলগুলো সব ক্ষয় হয়ে যাচ্ছে দেখোইনা আমার নকের দিকে একটু তাকিয়ে দিতে যদি একটা আইফোন ৬ দিতে কিনে।বইটা বন্ধ করে তিনি স্ত্রীকে বললেন বইটা শেষ করি পরে কথা বলছি।স্ত্রী রেগে-মেগে আগুন,আমার ঘাট হয়েছে!এসেছিলাম তোমার সাথে একটু কথা বলতে আর অমনই তুমি আকাশে যেয়ে উঠে গেলে,দাঁড়াও দেখাবো মজা তোমাকে।আজ থেকে তোমার জন্য এক কাপ চা ও করে দেবোনা বলে দিচ্ছি হা;।
তিনজনই মোটামোটি বিপর্যস্ত,বিরক্তি নিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে,উনাদের কাছে একটা টাকাও নাই কিন্তু স্ত্রীদের আবদার মেটাবেন কী করে?না মেটালেতো খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে।তারা বুদ্ধি করে পুলিশের মহান ইউনিফর্ম পরে সুপুরুষের মতো বের হয়ে পড়লেন মহাসড়কে আর বিশাল বিশাল ট্রাক থামিয়ে থামিয়ে ড্রাইভারদের কী সব কথাবার্তা বললেন দেখলাম শুধুই কথাবার্তা;আর কিছুই নয় তবে সন্ধ্যার পরে তিনজনই ঘরে আসলেন যথাক্রমে ওয়াশিং মেশীন,এল,ই,ডি টিভি এবং আইফোন ৬ এর মতো ব্র্যান্ডেড পণ্য কিনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




