

আমি সেই মেয়ে ..
যার আগমনের বার্তায় বিষন্ন এ সমাজ !
আমি সেই মেয়ে ..
যার জন্ম হওয়ার সাথে সাথে,
মায়ের কোল নয় ডাস্টবিন হয় আশ্রয় !
হ্যাঁ, আমি সেই মেয়ে ..
যে ঠাকুমা-বাবার অপ্রত্যাশিত ফল ,
যে মায়ের কষ্টে ঝরা চোখের জল ।
আমি সেই মেয়ে ..
যার দেখে পিতার কপালে পরে ভাঁজ ,
মেয়ের গায়ের রং কালো একি সর্বনাশ !
হ্যাঁ হ্যাঁ, আমি সেই মেয়ে ..
যার রূপ নামক সাদা চামড়া নেই ,
যার নিজের ইচ্ছা প্রকাশ করতে নেই ।
হ্যাঁ, আমি সেই মেয়ে ..
চিন্তায় যার বাবার রাতে ঘুম নেই ,
বিয়ে দিয়ে কি করে করবে বিদায় !
আমি সেই মেয়ে ..
যার গুন নয় রূপ দেখা যায় ,
কালো চামড়ার নিচে ,
যার সব সত্তা চাপা পরে রয় !
আমি সেই মেয়ে ..
যে পুতুল ন্যায় চলবে পুরুষত্বের ইশারায় !
প্রথমে আমি জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কিনাঙ্ক নাট্যগোষ্টিকে , কারণ আমার এই কবিতা টি লেখার পিছনে তাদের সব চাইতে বড় বেশি অবদান , তাহাদের ''অন্ধকার থেকে '' নাটক টি দেখে আমার মনে এই কবিতাটি লেখার প্রবল ইচ্ছা জাগে তাই তাদের প্রতি আমি কৃতজ্ঞ ।
কবিতাটি আপডেট করা হইলো ।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৯ সকাল ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


