
আমি বীর যোদ্ধা
আমায় তোমরা শ্রদ্ধা করো !
ভালোবাসা দেখিয়ে আবার
তোমরাই আমাকে মারতে পারো !
ঘরের ভিতর চিৎকার তোমাদের -
গলায় আওয়াজ শুধু যুদ্ধ চাই ,
সেই যুদ্ধে আমার প্রাণটি গেলেও
কোনো আফসোস যেন না হয়।
আমি তোমাদের ভালোবেসে -
ওগো আমার প্রাণটি দিতে চাই !
শুধু একটি নিবেদন তোমাদের কাছে ভাই ..
আমার জীবন নিয়ে তোমরা খেলতে পারো
আমার মায়ের কষ্ট নিয়ে নয় !
তোমরা শুধু প্রতিবাদ করো আর আমরা যুদ্ধে যায় ,
তোমরা কি একটুও খেয়াল করো ?
আমার ছোট্ট খুকিটি ঘরের ক্ষণে
তার বাপের প্রতিক্ষায় রয় !
জানি আমায় নিয়ে ক্ষেপবে তোমরা
এবার জ্বালাবে সব কিছু ,
মুখে মুখে আমার নাম জানি ভুলবে না তোমরা কিছু !
শুধু একটি নিবেদন তোমাদের কাছে ভাই ..
আমার জীবন নিয়ে তোমরা খেলতে পারো
আমার মায়ের কষ্ট নিয়ে নয় !
শুধু একটি নিবেদন তোমাদের কাছে আমার ভাই ..
আমার মাকে বলে দিও ...
আমি ভালো আছি - উনি কষ্ট যেনো না পাই !
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




