
চল বৃষ্টি চল
তোকে নিয়ে যায় এক অন্য দেশে ;
যেখানে সবাই তোকে পাগলের মতো খোঁজে !
যেখানে বার বার তোকে আসতে দেখে
কেউ বিরক্ত হবে না !
যেখানে তোকে সবাই ভাসবে ভালো ;
চল যায় চলে
তোকে নিয়ে সেই খানে !
আর আসিছ না ফিরে এ বদ্ধ ঘরে ;
যেখানে সবাই তোকে ঘৃনা করে !
কেনো আসিছ তবুও ফিরে
বার বার একই ঘরে ?
চল তোকে নিয়ে যায় এক অন্য ঘরে !
যেখানে তুই হবি সবার কাছে পরশ মনি
ভালবাসায় অনেক দামী ....
ও বৃষ্টি তুই ভাবিস না - আর ফিরে আসিছ না !
কেনো অবুঝের মতো -আসিছ ফিরে তবুও এ ঘরে ??
বুঝিছ না তুই --
রাগ - অভিমান কি রাখিস না তুই ?
কেন বুঝিস না এরা তোকে আর ভালবাসে না !
চল যাবো চলে
যেখানে তোর প্রতিক্ষায় হাজারও ফুল ফোঁটে !
পাখিরা করুন সুরে - শুধু তোকে ডাকে !
যেখানে তোর অভাবে সব হাহাকার করে ....
যেখানে আছে সুধু বালি আর বালি ..
এক ফুটা বৃষ্টি নেই ..
জলে ভিজা মাটির গন্ধ নেই ..
যেখানে একটিও ফুল ফোঁটে নি কখনো ..
যেখানে তোর অভাবে জীবন তাই পরিহাস তুচ্ছ মনে হই !
চল
তোকে
নিয়ে
যাবো
সেই দেশে !!
কেনো থাকবি এ স্বার্থ সিদ্ধি মানুসের সংসারে ..
যারা তোকে জানায় শুধু --ঘৃনা আর ধিক্কারে
কেন আসিছ ফিরে - বারে বারে এ ঘরে ;
বলি ! ও কালোমুখো অলক্ষী বৃষ্টির জল ..
তোকে নিয়ে পারে না আর বৈতে এ সমাজের হাল !
ওরে.. ওরা বোঝে না !
তাই তো তোর অপূর্ব রূপ কোনদিন দেখেনি !
ওরা শুধু জানে স্বার্থের অঙ্কটা ..
যা কোনদিনই সুখের প্রতিক হতে পারেনা !!
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





