somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

@মোদীর অন্ধভক্তরা তাদের কাজ শুরু করে দিয়েছেন আসা মাত্রই@

২৫ শে মে, ২০১৯ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মের নামে সকলকে অন্ধ করে দেওয়া হয়েছে ...
ধর্ম পালনে ব্রতী হয়েছেন অধার্মিক রা ...
ঘটনা টা জেনে নিজের উপর খুব ভীষণ ভাবে অভিমান হচ্ছে , ২০১৯ এ দাঁড়িয়ে এমন এমন ঘটনা ঘটছে যেগুলো দেখতে এবং পড়তে হচ্ছে বলে !
লোকসভা ভোটের ফল বেরতে না বেরতেই ফের শুরু হয়ে গেল গোরক্ষকদের তাণ্ডব। গোপাচারের অভিযোগে এক মহিলা-সহ তিন মুসলিমকে গাছে বেঁধে পেটানো হল। মধ্যপ্রদেশের সিওনিতে। পুলিশ এক জনকে পরে গ্রেফতার করেছে। নিগ্রহকারীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলাও।

নিগৃহীতরা জানিয়েছেন, তাঁদের শুধু গাছে বেঁধেই পেটানো হয়নি, বাধ্য করানো হয়েছে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতেও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গরু নিয়ে অটো রিকশায় চেপে সিওনি দিয়ে যাচ্ছিলেন এক মহিলা-সহ তিন মুসলিম।

কোনও ভাবে সেই খবর পৌঁছে যায় গোরক্ষকদের কানে। সঙ্গে সঙ্গে লাঠি, বাঁশ নিয়ে অটো রিকশাটিকে তাড়া করেন গোরক্ষকরা। ধরেও ফেলেন অটো রিকশার ওই তিন আরোহীকে। তার পর তাঁদের গাড়ি থেকে নামিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। তার পর এক এক করে ধৃতদের বেধড়ক পেটাতে শুরু করেন গোরক্ষকরা। পরে তাঁদের মাটিতে ফেলেও প্রচণ্ড মারধর করা হয়। ধৃতদের দিয়েই বেধড়ক পেটানো হয় মহিলাকে। রাস্তায় দাঁড়িয়ে তা দেখতে থাকেন পথচারীরা।
তার পরেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে শুরু করেন গোরক্ষকরা। ধৃত মুসলিমদেরও বাধ্য করানো হয় ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে।
...........................
মোদীর অন্ধ ভক্তদের কাছে জানতে চাই ,এটাই কি আদর্শ ,এইভাবে কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে ?
এইভাবেই কি আমাদের জীবনকে বিজ্ঞান দিয়ে উজ্জল না করে ধর্মের কুসংস্কার দিয়ে অন্ধ করে দেওয়া হবে ?
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৯ রাত ৮:৪৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×