ছোট বেলার স্মৃতি রোমন্থন কে না ভালোবাসে। আমরা এখনও যখন ছোট বেলার সেই অবুঝ পাগলামির কথা ভাবি তখন নিজের অজান্তেই হেসে ফেলি। ছোট বেলার জগৎ আর তা নিয়ে নানান গল্পের আবর্তে Bekas(2012) তেমনই একটা মুভি। মুভির প্রধান চরিত্র দুটি অসাধারণ। চরিত্র দুটিতে অভিনয় করেছে............
Zana: Zamand Taha
Dana: Sarwar Fazil
তবে ছোট ভাইয়ের চরিত্রটিকে আমার কাছে অনেক বেশি স্বতঃস্ফূর্ত মনে হয়েছে। তার বিচক্ষণতার পরিচয় পাবেন প্রত্যেক মুহূর্তে।
মুভিটির সব থেকে যে জিনিসটি ভালো লেগেছে তা হল বাস্তবতাটাকে শিল্প ও মনন দিয়ে তুলে ধরা। মুভিটির চিত্রনাট্য লেখক এবং পরিচালক Karzan Kader তা অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরেছেন। এখানে বাহ্যিক চাকচিক্য,আধিক্যের কোন ছিটে ফোঁটাও নেই। যা আছে তা নির্মল প্রাকৃততা।
প্লট :
ঘটনাটা ১৯৯০ সালের,ইরাকের কুরদিস্থানের। Zana এবং Dana দুই ভাই। বাবা আর মা’কে অনেক আগেই হারিয়েছে। ছোট্ট সেই শহরে দুইজন জুতা পলিশের কাজ করে। বেঁচে থাকার জীবন যুদ্ধে দুই ভাইকে লড়ে যেতে দেখবেন শুরুর দিকেই। হুট করেই একদিন মাথায় ভর করে আমেরিকা যাওয়ার ভূত। উদ্দেশ্য ম্যান অব স্টিল বা সুপারম্যানের সাথে দেখা করা। নিজেদের যত অপূর্ণতা আছে তাকে পূর্ণতা দিতে দরকার “সুপারম্যান”এর সাহায্য। আর এই আমেরিকা যাওয়ার আবর্তে ঘুরপাক খেতে থাকে পুরো সিনেমার কাহিনী। উদ্ভট উদ্ভট ভাবনা আর তাকে সফল করতে যাওয়ার চেষ্টা,বয়সের অপরিপক্কতার বাস্তবতায় রুপ নেয়। কখনো গাধার পিঠে চেপে আবার কখনো গাড়িতে করে ছুটে চলে তারা আমেরিকার উদ্দেশ্যে। দুই ভাইয়ের মধ্যকার ভালোবাসার আবেগ মাঝে মাঝেই আপনাকে অন্যমনস্ক করে দিবে। সত্যিকার অর্থে চরিত্র দুইটি একটি অপরটির পরিপূরক।
মুভিটা দেখতে আপনাকে আরও আগ্রহী করে তুলবে মুভিটির কাহিনী নিজেই। শুধু মনে হবে এরা কি আদৌ খুঁজে পাবে “ম্যান অব স্টিল”কে। আর তা না হলে মুভিটা শেষ ই বা হবে কিভাবে???????
মুভিটির শেষের দিকে যা দেখানো হয়েছে তা দেখে যে কেউ নিজেকে অনুপ্রানিত বোধ করবে। “সুপার ম্যান” আসলে একটা কাল্পনিক চরিত্র। আসল “সুপার ম্যান”এর বসবাস আমাদের নিজেদের ভিতর।
-সমাপ্ত-
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।