জীবনটাই আসলে বিশাল এক অভিজ্ঞতা। অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতার সমষ্টি।
......জীবনে কোনদিন বি.আর.টি.সি বা সরকারী পঙ্খিরাজ’এ ওঠার সাহস করিনি। আজ বাধ্য হয়ে উঠতে হল। কি এক আজব কারখানা। বাসে টিকিট কাটলাম কিন্তু কাউণ্টারে বাস আসলো টুইটুম্বর। বাসে কোন সিট নাই। পরে অবশ্য সুপারভাইজার ভাই ক্যামনে জানি সিট ম্যানেজ করলো। জাদু-টাদু জানে কি না কে জানে!!!
.....প্রথমে দেখলাম আমার ডিপার্টমেণ্টের এক বড় ভাই দাঁড়িয়ে আছে বাসের ভিতর। আমি তো দেখে বিস্মিত। ভাই যাবেন ফরিদপুর,টিকিট ও কাটলেন কিন্তু দাঁড়িয়ে আছেন ক্যান!! ঘটনাটা জানতে চাইলাম ভাইয়ের কাছে। ভাই বলে আমার সিটের মালিক আমি সহ আরেকজন। মানে এক সিটের মালিক দুইজন!!! আমিতো আবারও টাশকি। এতদিন দেখতাম রাস্তা দিয়ে দুইতলার ‘সরকারী পঙ্খিরাজ’ চলাচল করে কিন্তু আজ দুইতলা সিটের পঙ্খিরাজের দেখাও পাইলাম!! :-p
........আর সুপারভাইজার একজন সুপারম্যান বটে। বাসের ভিতর এক একজন কে থ্রো করার মত অবস্থা। বাস তো ততক্ষনে ব্ল্যাকহল। শুধু দেখলাম যাত্রী উঠছেই। অবশ্য পেছনে ফিরে দেখার সুযোগ ও ছিল না। আমি সিটের সাথে একদম ফিক্সড। কিছুক্ষন চোখ বন্ধ করে বসে আছি। দেখি পাশ থেকে সুপারভাইজারের গোনার শব্দ। একটা...দুইটা...তিনটা.।. আমি প্রথমে ভেবছিলাম মালপত্র উঠাবে হয়তো। আমি এখানেও টাশকি!! এই ভেবে যে বাসের ভেতর মানুষ দাঁড়ানোর জায়গাই তো নেই,মালপত্র রাখবে কৈ!!! পরে ভুল ভাঙলো। দেখলাম সুপারভাইজার মালপত্র না মানুষ গুনে বাসের ভেতরে ঢোকাচ্ছে...একটা...দুইটা...তিনটা...। ‘জন’ যার কাছে ‘টা’ সে তো সুপারম্যান হওয়ারই যোগ্য :-p ।
........বাসের ড্রাইভার কি এক অজ্ঞাত কারণে নিজেও জানে না বাস কোন রুটে যাবে। কুষ্টিয়া থেকে ঝিনাইদাহ-মাগুরা হয়ে বরিশাল যাবে না রাজবাড়ী হয়ে যাবে। আমাদের দুর্ভাগ্যই বলতে হবে। নামিয়ে দিল কুষ্টিয়া। তারপর অনেক চরাই উৎরাই পেরিয়ে বাড়িতে পৌঁছলাম।
এত কষ্টের পরও সব কষ্ট হাওয়ায় মিলিয়ে যায় যখন মাগুরার বাতাসে আমার বুক ভরে। যখন আমি ভাবি এখানেই তো আমার বাড়ি,এখানেই তো আমার সব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




