......মাঝে মাঝে কেন জানি মনে হয় আমাদের অনুভূতিগুলো আস্তে আস্তে ভোতা হয়ে যাচ্ছে। বাস ভর্তি মানুষ পুড়তে দেখে এখন আর আমাদের চোখে পানি আসে না। গুলিবিদ্ধ অবস্থায় কোন যুবক রাস্তায় পড়ে থাকলে আমরা তার নিস্তেজ দেহটার দিকে একবার ফিরেও তাকায় না। বাস্তবে ধারালো অস্ত্রের আঘাতে তীর বেগে রক্ত ঝরা দৃশ্য আমাদের কাছে অ্যাকশান সিনেমার ট্রেইলার মনে হয়। এতটুকু বিচলিত করে না আমাদের মনকে।
.......মানুষ কতদিন বন্দী থাকবে ঘরে??? নিজের জীবন বাঁচানোর তাগিদে বা তার পরিবারের জন্য হলেও তাকে ঘর থেকে বের থেকে বের হতেই হবে। এই সুস্থ সবল মানুষটি যখন লাশ হয়ে ঘরে ফেরে তখন তার পরিবারের কথা কি আমরা একবার চিন্তা করতে পারি!!!!
......যারা আন্দোলনকারী তারা মারা পড়ছে সাথে মারা পড়ছে পুলিশ ও। এরা সবাই আমাদের লোক। হয়তো আমদেরই কারো ভাই,কারো আত্মীয় কিংবা পরিচিত। আর কত লাশ পড়লে আমরা এগুলোকে মৃত্যু বলবো। রক্তের রঙ আরও কত গাড় হলে আমরা তাকে রক্ত বলবো।
.......গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরাতে বা ককটেল ফাটাতে আমাদের নেতারা ঠিকই বেঁছে নিবেন ঐ দিনমজুরের ছেলেকে। সে ও রাজি হবে কিছু টাকার লোভে। নিজের ছেলেকে অ্যামেরিকা,লন্ডনে পাঠাবেন উচ্চ শিক্ষার্থে। নিরাপত্তার অভাব যে দেশে,মান্ধারতা আমলের শিক্ষা ব্যবস্থা যে দেশে সে দেশে আপনার ছেলে বেড়ে উঠবে কি করে!!!!! আপনার স্ত্রী শপিঙে যাবে পাজেরো গাড়িতে করে। যে গাড়িতে ঢিল ছোড়া তো দূরের কথা ছুঁয়ে দেখার সাহস পর্যন্ত কারো নেই। শাহবাগের মোড়ে জনবহুল বাসে আগুন দিবেন,পুড়ে দগ্ধ হবে পেটের দ্বায়ে গার্মেন্টস’এ কাজ করা আমারই কোন বোন। ককটেলের বিস্ফোরণে ঝলসে যাবে টোকাইয়ের কাজ করে দুই বেলার খাবার জোগাড় করে এমন কোন অবুঝ শিশু।
সাধারণ খেটে খাওয়া মানুষের মাংস পোড়ার গন্ধটা আপনাদের সব থেকে প্রিয়... তাইতো এত আয়োজন।
-সমাপ্ত-
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




