somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষদের জন্য সাদা রুমাল পরা খাছ সুন্নত ॥ লাল রুমাল পরা হারাম

১০ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পুরুষের জন্যে মাথার রুমাল ব্যবহার করা সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তা সাদা রংয়ের হওয়াই সুন্নত ও আফজল। কারণ হাদীছ শরীফে উল্লেখ আছে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট সাদা রং অধিক পছন্দনীয়।

পুরুষের জন্য লাল রংয়ের রুমাল পরা অবস্থা বিশেষে হারাম, মাকরূহ তাহরীমী ও মাকরূহ্ তানযীহী। অর্থাৎ যদি পূর্ণ লাল হয়, তবে হারাম। আর যদি অধিকাংশ লাল হয়, তবে মাকরূহ তাহরীমী। আর যদি কম অংশ লাল হয় তবে মাকরূহ তানযীহী হবে।

পুরুষের জন্য যে লাল রং নিষিদ্ধ তা হাদীছ শরীফ দ্বারাই প্রমাণিত। পাশাপাশি এ বিষয়ে অসংখ্য ফিক্বাহ্ ও ফতওয়ার কিতাবেও উল্লেখ আছে। তিরমিযী, আবু দাউদ শরীফের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি এক জোড়া লাল রংয়ের কাপড় পরিধান করে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অতিক্রম করার সময় সালাম দেয়। কিন্তু হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সালামের জবাব দেননি।

হাদীছ শরীফে আরো উল্লেখ আছে যে, “সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উটের হাওদার উপর লাল রংয়ের কাপড় বিছিয়ে দেয়া হয়েছিল বসার জন্য, কিন্তু তিনি সে লাল কাপড়ের উপর বসেননি, বরং সেটা তুলে তারপর বসেছিলেন।”
আর হানাফী মায্হবের বিখ্যাত ফিক্বাহর কিতাব “তানবীরুল আবছারে” উল্লেখ আছে যে, পুরুষের জন্য কুসুম রং, জাফরানী লাল ও হলুদ রংয়ের পোশাক পরা মাকরূহ তাহ্রীমী।”

লাল রুমাল বা লাল কাপড় মূলতঃ মহিলাদের ব্যবহারের জন্যই তৈরি করা হয়। কারণ মেয়েদের জন্য লাল রংয়ের রুমাল বা কাপড় পরা নিষিদ্ধ নয়। লাল রুমাল বা কাপড় মেয়েদেরই পোশাক। তাই পুরুষের জন্য লাল রুমাল পরা মেয়েদের সাথে সাদৃশ্য হওয়ার কারণে হারাম। কেননা পুরুষের জন্য মেয়েদের আকৃতি ধারণ করার ব্যাপারে হাদীছ শরীফে নিষেধাজ্ঞা এসেছে। তাই সমস্ত ফিক্বাহের কিতাবেও এটাকে হারাম বলে উল্লেখ করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর বর্ণিত বুখারী শরীফ-এর হাদীছ শরীফ “সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঐ সকল পুরুষের প্রতি অভিসম্পাত (লা’নত) করেছেন, যারা মেয়ে লোকের আকৃতি ধারণ করে। অনুরূপ যে সকল মেয়ে লোক পুরুষের আকৃতি ধারণ করে, তাদের প্রতিও অভিসম্পাত বা লা’নত করেছেন।”

পুরুষের জন্য লাল রংয়ের কাপড় পরা অবস্থাভেদে হারাম, মাকরূহ, তাহ্রীমী ও মাকরূহ তানযীহীর অন্তর্ভুক্ত। অর্থাৎ পূর্ণ লাল হারাম, অধিকাংশ লাল মাকরূহ তাহরীমী, কম লাল মাকরূহ্ তানযীহী। এছাড়াও লাল রং মেয়ে লোকের জন্য খাছ হওয়ার কারণে, পুরুষের জন্য লাল রংয়ের রুমাল ব্যবহার করা মেয়ে লোকের আকৃতি ধারণ করার নামান্তর। যা স্পষ্ট হারাম। উল্লেখ্য, লাল রুমাল পরে নামায পড়া মাকরূহ তাহরীমী।

আলিমদের জন্য যেখানে ক্ষেত্র বিশেষে মোবাহ কাজও তরক করার নির্দেশ রয়েছে সেখানে তাদের জন্য মহিলাদের পোশাক অর্থাৎ লাল রুমাল যা পুরুষের জন্য ব্যবহার করা হারাম, তা পরিহার করা কতটুকু যে জরুরী তা বলার অপেক্ষাই রাখেনা। মুলতঃ আলিমদের জন্য লাল রুমাল পরিহার করা ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত। কাজেই যে সকল আলিমরা লাল রুমাল ব্যবহার করে তাদের জন্য ফরয লাল রুমাল পরিত্যাগ করে সাদা রুমাল ব্যবহার করা তথা হারাম থেকে ফিরে সুন্নতের দিকে ধাবিত হওয়া। যাতে সাধারণ লোক সে সকল আলিমদেরকে অনুসরণ করে বিভ্রান্ত না হয়।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×