somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনাগাঁথা_২০২০

১২ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৩ জুলাই, ২০২০
সোমবার
মনে বড় ফূর্তি আজকাল। ভাবতেই অবিশ্বাস্য লাগে! প্রিয়তমেষু আমার সিলেট হতে ট্রান্সফার হয়ে ঢাকায় চলে এসেছে! এই সপ্তাহে কবে বৃহস্পতিবার আসবে, কখন বাসায় যাব। ছাদে গিয়ে ঘুড়ি উড়াব। বৃহস্পতিবারের আশায় থাকা আমি প্রতিদিনের মত আজকে সকালেও অফিসে গেলাম। শরীর কেমন যেন ক্লান্ত লাগে। মনে হয় আরো ঘুমাতে পারলে ভালো হত। ক্যান্টিনে গিয়ে তুলসি চা খেলাম। কতক্ষণ পর রুমে এসে কাজকর্ম শুরু করলাম। সেই কেমন কেমনই লাগে। প্রোডাকশন ম্যানেজার এসে বলল রূপাকে কেমন যেন অসুস্থ লাগে দেখতে। আমি বলি ধুর ভাইয়া, কিছুই হবে না আমার। এমনিতেই আজকে আমাদের রুম ভরপুর। প্রায় ১ মাস পর টিমমেট দীপ ভাইয়া করোনা জয় করে আসছে। ১২ টার দিকে আসলেই খারাপ লাগা বাড়তে থাকে। আরেক টিমমেট ওয়ারেশকে বললাম। ও বলে প্রচুর খাইতে হবে আপা!! এই বলে লাঞ্চে নিয়ে গেল। লাঞ্চ সেরে এসে আমার দুর্দশা দেখে কপালে হাত দিয়ে বলে আপনার তো জ্বর! তড়িঘড়ি করে মেডিকেল রুম হতে নার্সকে রুমে তলব করে। ও এসে অক্সিমিটারে মেপে দেখে অক্সিজেন কমে গেসে অনেক। হালকা-পাতলা শ্বাসকষ্টও শুরু হয়ে গেসে। ওরা তিনজন মিলে বারবার মেপে সেই একই অবস্থা পায়। দীপ ভাইয়া ক্রুর হাসি দিয়ে বলে মেয়েদের এমনই হয়। ব্যাপার নাহ! আর ওয়ারেশ বলে কোনভাবেই অসুস্থ হওয়া চলবেনা। কোরামিন ইঞ্জেকশন দিয়ে দিবে একদম। নার্স সাথী আমাকে নিয়ে বাইরে গিয়ে ফুসফুসের ব্যায়াম করায়। লাভ হয় না। তারপর আর কি। সারাদিন ঝিম মেরে বসে ছিলাম। সন্ধ্যায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে অস্থিরতা আরো বাড়ল। বড় ভাইয়া (ভাসুর) মোটামুটিভাবে নিশ্চিত যে এইটা করোনা!! সে রাতে জ্বরের জন্য ভাত খেতে বড়ই কষ্ট হয়েছে! অক্সিজেন স্যাচুরেশনও কমছে ধীরে ধীরে।
১৪-১৬ জুলাই, ২০২০
মঙ্গলবার সকালে উঠে নাশতা করতে গিয়ে দেখি গন্ধ, স্বাদ কিচ্ছু পাইনা! ছোট ভাইয়া (ভাসুর) প্রচুর ফল এনে দিয়ে বলল "তোমার কাজ একটাই, শুধু খাবা"! বুধ, বৃহস্পতিবার সারাদিন ঝিম মেরেই কাটে। একটুখানি গন্ধ পাওয়ার জন্য কি যে আকুলিবিকুলি লেগেছে আমার! কারে বোঝাই। জানালার পাশের প্রিয় মধুমঞ্জরির ঘ্রাণ আমি পাইনা। এটা কেমন কথা!! টেস্টের জন্য রেজিষ্ট্রেশন করি। কাল শুক্রবার স্যাম্পল নিয়ে যাবে।
১৭ জুলাই, ২০২০
শুক্রবার
অত্যন্ত বাজে অনুভূতি। শরীরে কেমন অস্বস্তি ভাব। বিকাল ৩ঃ৩০ এর দিকে অবশেষে স্যাম্পল নিতে আসে। কাঠি দিয়ে দুই নাকে আমার ঘুটা দিয়ে!
১৮ জুলাই, ২০২০
শনিবার
জ্বি আমিসহ বাসার সবাই অপেক্ষায় আছি পজেটিভ বা নেগেটিভের জন্য!!
১৯ জুলাই, ২০২০
রবিবার
ঘুম থেকে উঠে টুকটাক অফিসের কাজ করে মেইল ওপেন করলাম। আহহহহ!! শেষ পর্যন্ত পজেটিভ। রিপোর্ট গতরাতেই এসেছে। বিমর্ষ হয়ে আয়নায় দেখলাম। আমি কোভিড পেশেন্ট! অফিসে জানালাম। তারা অভিনন্দন জানালো!

রোজার ঈদেও পান্ডার মত সারাদিন গড়াগড়ি করে কেটেছে সময় এই করোনাটার জন্য। ভেবেছিলাম এই ঈদ ইনশাআল্লাহ ভালো কাটবে। মনে ক্ষীণ আশা ছিল সব ঠিক হয়ে যাবে হয়ত। প্রিয় বর্ষার জন্য প্ল্যান ছিল। পছন্দের গাছ কিনবো, বারান্দাটা আরো সবুজ হবে। অফিসের ডেস্কের জন্য কিউট একটা গাছ রাখবো। দোয়েল চত্বরে ঘুরে ঘুরে গাছ দেখবো। হুম!! ঘুরেফিরে না হলেও গাছ দেখার ইচ্ছা উপরওয়ালা পূরণ করেছেন, তবে সেটা বসে বসে! প্রতিবার কোরবানির পশুর হাটের জন্য অফিসে যেতে আসতে কত কষ্ট। কি বিরক্তই না হতাম! এবার সেই কষ্টও করতে হয়নি! বরং কষ্ট লেগেছে হাট দেখতে না পেরে। কোভিড পেশেন্ট হয়ে জীবনে প্রথমবারের মত এই বন্দীদশা। জানালা হতে কৃষ্ণচূড়ার ডালে পাখিদের রংঢং, মাধবীলতার হেলদোল (গন্ধও পাইনি), আর এইটুকু আকাশে মেঘেদের আনাগোনা দেখে সময় কেটে যায়।
পাক্কা ২১ দিনে পর দ্বিতীয় টেস্টে রিপোর্ট নেগেটিভ আসে। করোনা মুক্ত হই আমি। প্রায় একমাস পর অফিসে জয়েন করি।
কেমন কেটেছে করোনাকালীন সময়?! সারাক্ষণই এই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি সবার।
একটাই কথা, খেতে হবে প্রচুর। প্রচুর মানে আসলেই প্রচুর!! মনোবল থাকতে হবে ভরপুর। আর প্রাণভরে স্রষ্টার কাছে দোয়া। দূর হবে দুষ্টু করোনা!!

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৬
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×