মুভি রিভিও: ম্যালফিসেন্ট
পরিচালক: রবার্ট স্ট্রর্মবার্গ
রেটিং:৮/১০
মুক্তির তারিখ: ২৮ শে মে ২০১৪(ইউনাইটেড কিংডম,৩০ শে মে ২০১৪ (ইউনাইটেড
স্টেটস)
ব্যয়:১৮০ মিলিয়ন মার্কিন ডলার
আয়:৭৫৮.৫ মিলিয়ন মার্কিন ডলার
চরিত্র:
আঞ্জেলিনা জোলি-(ম্যালফিসেন্ট)
সেরালটো কপলি-(কিং স্টিফেন,অরোরার পিতা)
ইলি ফ্যানিং-(অরোরা)
স্যাম রিলে-(ডেভেল-কাক চরিত্রে)
(ইমালদা স্টুয়ানটন-কন্টগ্রাস
জুনো টেম্পল-থাসটলেটউইট
লেসলি ম্যানভ্যালি-ফ্লিটেল)[তিন ফড়িং)
"ম্যালফিসেন্ট"।রবার্ট স্ট্রর্মবার্গ এর অসাধারণ একটি মুভি ।গ্রাফিক্স এর
কারণে মুভিটিকে করেছে অনবদ্য ।দেখার সময় মনে হয়েছিল যে,আমি যেন রূপকথার
জগতে বিচরণ করছি !
কাহিনী সংক্ষেপ: ম্যালফেন্ট একজন শক্তিশালী এবং যাদুবিদ্যায় পারদর্শী এক
পরী বা ডাইনী ।সে এক বিস্তৃর্ণ জঙ্গলে বাস করে এবং পশুপাখি সহ সকল কিছু
রাণী ।ম্যালফিসেন্ট জঙ্গলের সকল কিছুর উপর আধিপত্য করে রেখেছে ।বনের
পশুপাখির শ্রদ্ধার পাত্র সে ।তার সহকারী ডেভেল নামের এক মনুষ্য কাক ।মনুষ্য
রাজ্যের রাজপুত্র স্টিফেন এর সঙ্গে ম্যালফিসেন্টের ছোটকাল হতেই প্রেম ছিল
।কিন্তু স্টিফেন এর পিতা যখন তার ম্যালফিসেন্টের রাজ্য দখল করতে আসেন তখন
তিনি বাধাগ্রস্ত হন ।এদেখে স্টিফেন ম্যালফিসেন্টের দুটু যাদুর ডানা কেটে
কাঁচের বাক্সে রেখে দেয় ।এবং তাদের প্রেমের সম্পর্ক ভেঙে যায় ।এতে দুই
রাজ্যের মধ্যে দেখা দেয় চরম অশান্তি ।এদিকে স্টিফেনের বাবা মারা যাওয়ার পর
কিং স্টিফেন হিসেবে আত্মপ্রকাশ করেন ।এবং তিনি বিয়ে চরে রাজকন্যা অরোরার
পিতা হন ।এর জন্য তিনি এক অনুষ্ঠানের আয়োজন করেন ।কিন্তু এই অনুষ্ঠানে
ম্যালফিসেন্টকে দাওয়াত না সে খুব ক্ষিপ্ত হয়ে রাজকন্য অরোরাকে "লাভ ট্রু
কিস"নামের এক অভিশাপ দেওয়া হয় ।এই অভিশাপ থেকে বাঁচার জন্য
কন্টগ্রাস,থ্রাসটলেটউইট এবং ফ্লিটেল নামের তিন মেয়ে ফড়িং ছোট্ট অরোরাকে এক
জঙ্গলে বড় করে তোলে ।পাশাপাশি ম্যালফিসেন্টও দেখাশোনা করত অরোরার ।কারণ সে
জানত,এই অরোরা মাধ্যমেই দুই রাজ্যের মিলন ঘটবে এবং সে তার প্রতিশোধ নিতে
পারবে ।মুভির শেষাংশে, অরোরার মাধ্যমেই দুই রাজ্যের মিলন হয় এবং
ম্যালফিসেন্ট রাজা স্টিফেনকে খুন করে প্রতিশোধ নেয় ।
প্রযুক্তি ব্যবহার: এটি একটি visual effects(VEX) ও 3D ধাঁচের পরিপূণ্য
একটি মুভি ।এ মুভিতে spaciel effects একটাই আছে আর সেটা হল মেকআপ
।ম্যালফিসেন্ট চরিত্রে মেকআপ এর মাধ্যমে কোন গ্রাফিক্স ছাড়াই ডানা ব্যবহার
করা হয়েছে ।এবং prostretic makeup effect এর মাধ্যমে ম্যালফিসেন্টের চরিত্র
ফুটিয়ে তোলা হয়েছে ।তবে ইলিউডে এসব 3D মুভিতে Auto dex Maya
সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে ।আর আমাদের দেশে এত এক্সপার্ট গ্রাফিক্স এর
লোক নেই এই ধরণের প্রযুক্তি নির্ভর মুভির জন্য ।
ত্রুটি: "ম্যালফিসেন্ট" একটি প্রতিহিংসা পরায়ন মুভি ।এই মুভিতে দর্শকদের
প্রতিহিংসাই শিক্ষা দেবে বেশি।মুভিতে অতিরিক্ত অ্যাকশনের জন্য বাচ্চাদের
মনে বেশখানিকটাই খারাপ প্রভাব ফেলবে ।মুভির কিছু দৃশ্য একেবারে ডেভিড
ক্যামেরনের "অবতার"এর কিছু কিছু দৃশ্যের সাথে মিলে যায় ।
মূল্যয়ন:৯৭ মিনিটের এই মুভিতে রয়েছে কিছু চোখ ধাঁধানো এন্টারটেইনমেন্ট
।মুভিটি দেখার সময় রাজকন্যা অরোরা দিকে তোমাকে তাকিয়ে থাকতে হবে বার বার
।এর কারণ মেকআপ আর্টিস্ট রিক বেকার এর নৈপুন্যতা ও পারদর্শীতা ।আর
কোরিওগ্রাফি ছিল অসাধারণ ।সার্বিকভাবে মুভিটি একটি রূপ কথার প্রতিচ্ছবি ।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



