
সুপ্রিও বন্ধুগণ,
আগামী কাল থেকে আমার থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা। আপনারা অনেকেই আমার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। এখানে আমি আমার পরীক্ষার প্রস্তুতির একটা সারমর্ম তুলে ধরলামঃ
প্রথমত, পরীক্ষার দিন যে শার্ট প্যান্ট পরে পরীক্ষা দিতে যাবো সেগুলো ভালো করে ধুয়ে ইস্ত্রি করে রেখেছি। কারণ সুন্দর পোশাক দেহ ও মন প্রফুল্ল রাখবে।
দ্বিতীয়ত, পরীক্ষা দেয়ার জন্য এক ডজন নতুন কলম কিনেছি। খুব ভালো কলম। টিভিতে বিজ্ঞাপন দেখেছি, হাত থেকে মেঝেতে পড়ে গেলেও নষ্ট হয়না। তারপরও ভাবছি কোন এক হুজুরের কাছ থেকে কলম গুলোতে ফুঁ দিয়ে নেব। এতে লিখা দ্রুত হবে।
তৃতীয়ত, রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড লেমেনেটিং করে নিয়েছি। এবার আর বৃষ্টিতে ভিজে গেলেও কোন সমস্যা হবেনা।
চতুর্থত, পরীক্ষার হলে যাতে ঘুমিয়ে না পড়ি সে জন্য এখনি ভালো করে ঘুমিয়ে নিচ্ছি। হলে গিয়ে ঘুমিয়ে পড়লে তো আব পরীক্ষাই দিতে পারবো না। গত দুই দিন ভালোই ঘুমিয়েছি। আজকেও ঠিক মতো ঘুমালে ইনশাআল্লাহ কালকে পরীক্ষায় কোন সমস্যা হবেনা।
পঞ্চমত, অনেকেই ভাব দেখানোর জন্যই হোক আর যেজন্যই হোক, পরীক্ষার আগেরদিন লাইব্রেরীতে বই কিনতে ভীড় জমায়। আমি আবার এইসব ঝামেলা একদমই পছন্দ করিনা। সেজন্য আগেই বই কিনে বস্তাবন্দী করে রেখে দিয়েছি। এখন শুধু বস্তার মুখ খুললেই কেল্লাফতে।
এইরেহ, এতো কিছু করতে গিয়ে এখনো শেভটাই করা হলো না। হাতে একদম সময় নেই। যাই শেভ করতে হবে।
ও হ্যাঁ, পরীক্ষাৱ প্রস্তুতির জন্য পড়ালেখা করা হচ্ছে একটা অপশনাল টপিক। আঁতেলরাই কেবল পরীক্ষার আগ পর্যন্ত টেক্সট বুকটা আগলে রাখে। সারাদিন রাত কি এতো পড়ালেখা করে আল্লাহই জানে।
আমার বাপু সোজা সাপ্টা কথা, সারাবছর যেখানে পড়ি নাই সেখানে এই একদিন পড়ালেখা করে কি এমন মহাসিন্ধু জয় করে ফেলবো আমি? তাইতো ঠিক করেছি, পরীক্ষার হলে গেলে প্রশ্নটা তো পেয়েই যাবো। তারপর না হয় বাড়ীতে এসে সব প্রশ্নের উত্তর শিখে ফেলবো। ভালা বুদ্ধি না.......??
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



