somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই রকম ডিম খোর

০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিশ্বব্যাপী ডিমের চাহিদা প্রতি বছরই বাড়ছে। গত ৪০ বছর বিশ্বে ডিম খাওয়ার পরিমাণ বেড়েছে তিনগুণ। ইন্টারন্যাশনাল এগ কমিশন (আইইসি) এর তথ্য অনুযায়ী, বছরে বিশ্বব্যাপী ডিমের চাহিদা ৭ কোটি ৯ লাখ টন। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বছরে এক হাজার ৯৯ কোটি ৫১ লাখ ৬৭ হাজার ৮৩৮টি ডিম উৎপাদিত হচ্ছে। এ ডিম দিয়ে দেশের চাহিদার মাত্র ৬৮ শতাংশ পূরণ হচ্ছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্যমতে, সুস্থ থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষকে বছরে গড়ে ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন। তবে বাংলাদেশ পোলট্রিপ্পপ শিল্প সমন্বয় কমিটি বলছে, দেশের মানুষ বছরে ডিম খায় গড়ে মাত্র ৪৫-৫০টি।

বিশ্ব ডিম দিবস

প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হয় বিশ্ব ডিম দিবস। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল এগ কমিশন (আইইসি)। সংস্থাটির উদ্যোগে ওই বছর থেকেই ডিম দিবস পালিত হয়ে আসছে। 

বিশ্ব ডিম দিবসের ভাবনা

আমার আম্মার মুরগি গুলো মনে হয় পরিবার পরিকল্পনা গ্রহণ করেছে। "দুইটি ডিমের বেশি নয়, একটি হলে ভালো হয়" -এই নীতিতে তারা ডিম পাড়ে। তো বাধ্য হয়েই ডিম কিনতে বাজারে যেতে হয়। যাওয়ার সময় মা বলেন, বড় বড় দেখে ডিম আনবি। কিন্তু দোকানি আমাকে ছোট ছোট ডিম ধরিয়ে দেয়। আমি মাকে বলি বড় ডিম পাড়তে মুরগির কষ্ট হয়। আমরা ছোট ডিম খাওয়া শুরু করলেই মুরগির উপর চাপ কমবে।

সবাই যদি বড় ডিম খুঁজে তাহলে মুরগি সমাজ হয়তো কিছু দিন পর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে। তাই আসুন এবার আসছে বিশ্ব ডিম দিবসে আমরা মুরগির প্রতি সমবেদনা জানাই। এবার বিশ্ব ডিম দিবসের শ্লোগান হোক "ছোট ছোট ডিম খাই মুরগির উপর চাপ কমাই"



আপনি জানেন কি?

¤ডিমের অপর নাম আন্ডা
¤ভাঙ্গা ডিম জোড়া দেয়া যায় না।
¤ডিম ভাংলে কুসুম পাওয়া যায়।
¤ডিমের কুসুম লালও হতে পারে, আবার হলুদও হতে পারে।
¤ডিমের খোসা সাদা বা লালচে রংয়ের হয়।
¤ডিম ভাজি করেও খাওয়া যায়, সিদ্ধ করেও খাওয়া যায়।
¤পরীক্ষার খাতায় যে ডিম পাওয়া যায় তা খাওয়া যায় না।

ডিমের বহুমুখী ব্যবহার

আমরা সকলেই জানি ডিম খাবার হিসেবেই ব্যবহৃত হয়। কিন্তু খাওয়া ছাড়াও ডিমের আরো বহুমুখী ব্যবহার রয়েছে।চলুন একনজরে জেনে নিই সেগুলো-

♠ রিমান্ডে ডিম থেরাপি:

পুলিশি রিমান্ডে ডিম থেরাপি একটি কার্যকরী পদ্ধতি। একটি গরম সিদ্ধ ডিম শুধুমাত্র শরীরের বিশেষ এক স্থানে স্পর্শ করালেই হলো। যেকোনো নির্দোষ ব্যাক্তিও এতে দোষ স্বীকার করে নিতে বাধ্য।

♠ পঁচা ডিম:

অনেক সময় বিভিন্ন সভা-সমাবেশে প্রিয় নেতার বক্তৃতায় খুশি হয়ে আমজনতা কিংবা গানের কনসার্টে শিল্পীদের গান শুনে ভক্তরা পঁচা ডিম ছুড়ে মারতে দেখা যায়।

♠ পরীক্ষার খাতায়:

কতিপয় মাল্টিটেলেন্ট ছাত্র-ছাত্রীরা পরীক্ষার খাতায় ডিম পেয়ে থাকেন। তবে এই ডিম খাওয়া যায় না।

♠গনিত শাস্ত্রে:

পাটিগনিতের একটা বিশেষ অংশ জুড়ে আছে এই ডিম। অনেক জটিল ও কঠিন সমস্যাও ডিমের হিসেব দিয়ে সহজেই সমাধান করে ফেলা যায়।
যেমনঃ একটি ডিমের দাম ৮টাকা হলে এক হালি ডিমের দাম কত?

♠দুর্গন্ধ ছড়াতে:

পঁচা ডিমের মধ্যে H2S (হাইড্রোজেন সালফাইড) থাকে। এটি অত্যন্ত দুর্গন্ধময়। কারো উপর প্রতিশোধ নিতে চাইলে তাঁকে পঁচা ডিমের গন্ধ শুঁকিয়ে দিন। হেহেহে (একটু কুবুদ্ধি দিলাম আর কি।)

♠বৈজ্ঞানিক গবেষনায়:

ডিমের ভিতর মুরগির বাচ্চা ঢুকলো কিভাবে? কিংবা ডিম আগে না মুরগি আগে?
এগুলো জানার জন্য বিজ্ঞানীরা আজো গবেষনা করে যাচ্ছেন।





সেই রকম ডিম খোর

বলা হয়ে থাকে, ব্যাচেলরদের প্রধান খাদ্যই হলো ডিম। হোস্টেল, মেস বা ভার্সিটির হল গুলোতে ডিম আর ডাল হলো জাতীয় খাদ্য। আমি আবার ডিম খেতে খুব ভালোবাসি। খালাতো ভাইয়ের বিয়েতে আমি নয়টি ডিম খেয়েছিলাম।

তো এক বান্ধবী কিছুদিন আগে তার বিয়ের দাওয়াত দিয়েছিলো। আমি সেই বান্ধবীর সাথে চুক্তি করলাম যে ওর বিয়েতে আমি ডিম খাওয়ার নতুন রেকর্ড করবো। সেই রকম ডিম খোর হিসেবে গিনেস বুকে নিজের নাম উঠাবো। তো চুক্তি মোতাবেক যথা সময়ে আমি হাজির। কিন্তু বিয়েতে গিয়ে দেখি ওরা ডিমের আইটেমটাই করেনি। আমার খুব কষ্ট লাগে যখন দেখি এখনকার বিয়ে গুলোতে ডিমের আইটেম করা হয় না।

এক হালি ডিম জোকস

আসুন ডিম নিয়ে কিছু জোকস বলেই শেষ করছি। জোকসগুলো সংগৃহীত।

১
মুরগিঃ ডিম পেড়ে এখন আর আগের মত সুখ পাই না।
মোরগঃ কেন?
মুরগিঃ একটা ডিমের দাম আট টাকা। তবুও দাম বেশি বলে মানুষ কিনতে চায় না।
অথচ এই আট টাকা আমার সারাদিনের আয়।
২
দুই বিড়াল ছানার কথোপকথন-
:বল তো মুরগির ডিম ফুটে বাচ্চা বের হতে কত দিন লাগে?
:তার আগে তুই বল, ডিমের ভেতর বাচ্চা ডুকলো কিভাবে?
৩
ক্রেতাঃ দেখুন ম্যাম, এই ডিম গুলো বেশ পুরনো, এতোদিনে ডিমের ভেতর মুরগি হয়ে গেছে।
বিক্রেতা মহিলাঃ চিন্তা করবেন না, আমি মুরগি গুলোর কোন মূল্য ধরব না।
৪
মুরগি ডিম পাড়ার সময় কক কক শব্দ করে কেন?
-ডিম পেড়েছে এই খুশির খবর টা সবাইকে দেয়ার জন্য।


[ছবিতে ডিম খাওয়ারত অবস্থায় মধ্যমণি হয়ে রয়েছি আমি সেই রকম ডিমখোর নাদিম আহসান তুহিন। সেন্টমার্টিনের হোটেল স্বপ্নবিলাসে সকালের নাস্তায় ডিম খিচুড়ি খাওয়ার সময় পিয়াস ভাইয়ের সেলফিতে এই অসাধারণ দৃশ্যটি ক্যামেরাবন্দী হয়]
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৩
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×