somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই একই ভুল!!!

১৭ ই মে, ২০১৭ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজও আমার রবি নম্বরে ১০০টাকা এসেছে। টাকার অ্যামাউন্ট দেখেই বুঝে গেলাম, টাকাটা কে পাঠিয়েছে।

লোকটার বাড়ী ব্ৰাহ্মণবাড়িয়ার কসভায়। তাঁর মোবাইল নাম্বারের সাথে আমার মোবাইল নাম্বারের পার্থক্য শুধু ২টা ডিজিটের অদল বদল। বাকি সব ডিজিট একই। ১ম দিন আমি একেবাৱে টাশকি খাইয়া গেছি.,..কিরে আমার নাম্বার থেকেই আমার কাছে কল আসলো? পরে চোখে ভালো কইরা দুইটা ডলা দিয়া খেয়াল করলাম আমার নাম্বারের শুরুতে ০১৮২৩ আর ঐ লোকটার ০১৮৩২। আজকে সহ সম্ভবত ৫বার লোকটা এই ভুল করলো। 

প্রথম যেদিন ১০০ টাকা এসেছিলো সেদিন লোকটা ফোন করে ইনিয়ে বিনিয়ে বললো, ভাই আমি গরীব মানুষ। দোকানদার ভুল করে টাকাটা আপনার নাম্বারে পাঠিয়ে দিছে, যদি টাকাটা ফেরত দিতেন? হাতে তখন টাকা থাকায় ১০০টাকা লোকটার নাম্বারে পাঠিয়ে দিলাম। ফিরতি কল করে কৃতজ্ঞতা জানালো লোকটা।

দ্বিতীয়বার লোকটা বললো যে, তাঁর নাকি মেয়ের বিয়ে। তাড়াহুডোয় টাকা লাগাতে গিয়েই ভুল হয়ে গেছে। কিন্তু এইবার আমি অসহায়। হাতে এক কানা-কড়িও নাই। পরক্ষণে মনে হলো, আরে আমি তো টাকাটা ট্রান্সফার কৱে দিলেই পারি। ব্যস, তাই করলাম। এবারো লোকটা কৃতজ্ঞতা জানালো।

আজ যখন টাকাটা এলো তখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। ওদেরকে বললাম, দেখ এখনি লোকটা ফোন করবে। বলতে না বলতেই ফোন এলো। বন্ধু বাবুল বললোঃ দে আমি কথা বলি। দিলাম...

বাবুল আৱ লোকটাৱ কথোকপকথনের সারমর্ম ঐটাই। ভুলে চলে আসছে। বাবুল অবশ্য লোকটার আদ্যোপান্ত অনেক কথাই জিজ্ঞেস করলো।

টাকা ট্রান্সফার করার পরপরই কৃতজ্ঞতা জানানোর ফোন এলো। বাবুলকে বললাম, লোকটাকে বল উনার এই নাম্বারটা চেঞ্জ করতে...এবং সম্ভব হলে নাম্বারটা আমায় দিয়ে দিতে।

আমি হয়ে কথা বলা বাবুল ঐ লোকটাকে ফেনীতে আমন্ত্রণ জানালো। লোকটা ইতিবাচক সাড়া দিয়ে বলেছে ফেনীতে এলে একসাথে চা খাবে। ফেনী মডেল থানায় নাকি তাঁর ভাই পুলিশ কনস্টেবল।

হে অচেনা ব্যাক্তি মহোদয়... আমি আপনাৱ সাথে চা পানের অপেক্ষায় আছি। যদিও দাওয়াতটা পাইছে বাবুল...

এইরেহ,...লোকটার নামটাই তো জানা হলো না......
অসুবিধা নেই.... পরেরবার ১০০টাকা এলে জেনে নিবো....
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৭ রাত ৮:৩৪
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×