গরম ছড়া (Hot Rhyme)
২০ শে মে, ২০১৭ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ডাইনে গরম লাইনে গরম
যতই বলি চাইনে গরম
ততই হলো মাথা গরম
চশমা ছাড়ি ছাতা গরম
ঘরে গরম বাইরে গরম
সবখানে টের পাইরে গরম
চক বা মোগলটুলি গরম
তোমার আমার খুলি গরম
গরু ভেড়া ছাগল গরম
ভন্ড সাধু পাগল গরম
লেখক গরম কবি গরম
শিল্পী ও তার ছবি গরম
হাটে গরম মাঠে গরম
নদীর খেয়া ঘাটে গরম
বই পেনসিল কলম গরম
ক্যাপসুল আর মলম গরম
দুঃখের গরম সুখের গরম
রাস্তাতে দুর্মুখের গরম
জনসংখ্যায় দেশে গরম
চাকরির বাজার ঘুষে গরম
শিক্ষিত বেকারের মাথা গরম
চশমা ছাড়ি ছাতা গরম
ষ্টিশনের কুলি গরম
কেরানী চাচার খুলি গরম
বড় সাহেবের পকেট গরম
দ্রব্যমূল্যে বাজার গরম
দুর্ঘটনায় রাস্তা গরম
সকালবেলার নাস্তা গরম
চোরাচালানির টাকা গরম
ট্রাফিক জ্যামে ঢাকা গরম
যানবাহনের চাকা গরম
বাপের ভাই কাকা গরম
স্কুল কলেজে ছাত্র গরম
বিয়ের বাজারে পাত্র গরম
ক্যাম্পাসে গুলি অস্ত্রের গরম
গার্মেন্টস শিল্প বস্ত্রে গরম
পরীক্ষার হল নকলে গরম
সিনেমা হলে সকলে গরম
শীতকালে টের পাইনে গরম
বাংলাদেশের আইনে গরম
শুরু এবং শেষে গরম
সোনার বাংলাদেশে গরম।
©সংগৃহীত ও ঈষৎ পরিমার্জিত
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন