somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোয়েবা দ্বীপ: এক ভুতুড়ে কারাগার

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পানামার সবচেয়ে দুধর্ষ অপরাধী এবং রাজনৈতিক বন্দীদের থাকার জন্য কোয়েবা দ্বীপ কারাগার ব্যবহার করা হয়েছিল।

কারাগারটি ১৯১৯ সালে স্থাপিত হয়েছিল, মূল ভূখণ্ড থেকে নিরাপদ দূরত্বে। কথিত আছে ,সামরিক শাসনামলের সময় অনেক বন্দিকে হত্যা করে কোয়েবা দ্বীপজুড়ে চিহ্নহীন অবস্থায় দাফন করা হয়েছিল। আবার অনেককে হত্যা করে আশেপাশের জলে থাকা হাঙ্গরদের খাওয়ানো হয়েছিল।

পানামার এই দুর্গম দ্বীপ আর কারাগার ঘিরে অনেক প্যারানরমাল গল্প প্রচলিত রয়েছে। বেশিরভাগ কাহিনীই কারাগারের বন্দী আর কারারক্ষীদের কাছ থেকে শোনা।

একজন কয়েদি জীবনের ঝুঁকি নিয়ে মরিয়া ভাবে এই কারাগার থেকে পালানোর চেষ্টা করেছিল। পরে যখন সে ধরা পড়ে, তখন কর্তৃপক্ষের কাছে এক অবাক করা তথ্য জানায়। সে বলে যে, অদৃশ্য কোন কিছুর হাত থেকে বাঁচার জন্য সে পালাচ্ছিল। কারাগারে বসবাসকারী ভূত এবং প্রেতাত্মার কারণে কোয়েবাতে সে থাকতে পারছিল না।

কোয়েবা কারাগারের যে কাহিনীটি সবচেয়ে ভয়াবহ তা একজন প্রহরী সম্পর্কিত। একবার কোয়েবা কারাগার থেকে একজন বন্দী পালানোর চেষ্টা করে। বন্দীটিকে তাড়া করছিলেন সেই প্রহরীটি।প্রহরী যখন পালাতে চাওয়া লোকটিকে ধরল, তখন তিনি লোকটির ভূতুড়ে চেহারা দেখে চমকে যান। উপলব্ধি করতে পারেন যে, তিনি কোনও মানুষকে ধরে রাখেননি। বরং,এই জগতের নয় এমন কিছুর পেছনে ছুটছিলেন তিনি এবং ভূতুড়ে কোন কিছুকেই ধরে আছেন উনি। ঘটনা ঘটার কিছু পরে, সেই প্রহরী নিজেই নিজেকে গুলি করেছিল।

ওখানে যারা ইনভেস্টিগেশনে গিয়েছেন, প্রায় সকলেই ভূতুড়ে ছায়া দেখেছেন, রক্তের দাগ দেখেছেন, চিৎকার চেঁচামেচি শুনেছেন, অদ্ভুত আলো দেখেছেন,মরিচা পড়া দরজা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাওয়ার শব্দ শুনেছেন,পায়ের আওয়াজ এবং অতি প্ৰাকৃত কণ্ঠস্বর শুনতে পেয়েছেন।

কোয়েবা দ্বীপ কারাগার যে একটা ভুতুড়ে জায়গা তা সন্দেহাতীত ভাবেই বলা যায়

তথ্যসূত্র

১। ডেস্টিনেশন ট্রুথ
২।হন্টেড সালেম

সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×