সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
ওয়াদা !!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এক বনে দুই পাখি বাস করত। একটির নাম দোয়েল, অন্যটির নাম বাজ। দুই পাখির মধ্যে ছিল অনেক ভাব। দোয়েল পাখি বাস করত বনের পূর্ব পাশে। আর বাজ পাখি বাস করত পশ্চিম পাশে। একদিন দুই পাখি চিন্তা করল, প্রতিদিন তাদের দেকা করা সম্ভব নয়। কারন বনটা অনেক বড়। তাই তারা চিন্তা করল, এখন থেকে একসঙ্গে থাকবে। একটি বড় গাছে বাসা তৈরি করল তারা্ একই গাছের আলাদা আলাদা বাসায় সুখে-শান্তিতে বাস করতে লাগল দুই পাখি। একদিন বাজ পাখি একটি গাছের ওপর বসে আছে। এমন সময় এক শিকারী তাকে ধাওয়া করল। ধাওয়া খেয়ে বাজ পাখি গাছের আড়ালে অন্য এক পখির বাসায় আশ্রয় নিল। সেই বাাসায় ছিল দুটি ডিম। বাজ পাখির হুড়োহুগিতে ডিমগুলো গেল ভেঙ্গে। একটু যেন ভয় পেল সে। তাড়াতাড়ি ওই বাসা ছাড়াল বাজ। হাঁপাতে হাঁপাতে নিজের বাসায় এস সব ঘটনা দোয়েলকে খুলে বলল। ঘটনা শুনে দোয়েল বলল, খুব খারাপ ঘটনা! বাজা দোয়েলকে বলল, ভাই দোয়েল তুমি এ ঘটনা কোন দিন কাউকে বলবে না। আমার সাঙ্গে ওয়াদা করো। দোয়েল বাজ পাখির সঙ্গে ওয়াদা করল। অনেকদিন পরের ঘটনা, দোয়েলের সঙ্গে একটি পাখির কথা কাটাকাটি হলো। দোয়েল রেগে মেগে ওই পাখিটির মাথায় ঠোকর মারল। ঠোকর খেয়ে পাখিটির মাথা থেকে রক্ত পড়তে শুরু করল। এক সময় মারাও গেল পাখিটি। দোয়েল পেছনে তাকাতেই দেখল একদল পাখি তার দিকে ছুটে আসছে। দোয়েল কোনমতে প্রান নিয়ে বাসায় ফিরে এল। বাসায় এসে হাঁপাতে বাজকে সব কথা খুলে বলল। বাঝ সব শুনে বলল, হায় আল্লাহ! এ দেখি নির্ঘাত খুন! অন্য কেউ জানলে তো তোমার ভয়ানক বিপদ হবে। দোয়েল বলল, ভাই বাজ, তুমি কিন্তু কাউকে এ কথা বলবে না। আমার সঙ্গে ওয়াদা করো। বাজ দোয়েলের সঙ্গে ওয়াদা করল। কয়েকদিন যেতে না যেতেই দুই পাখির মধ্যে ঝগড়া হলো। কী নিয়ে হলো তা কিন্তু জানা গেল না। কথা কাটাকাটির এক পর্য়ায়ে বাজ বলল, তুমি যে একটা খুনি তা আমি সবাইকে বলে দেব। এক কথা শুনে দোয়েল ভাবল, বাজ তো আমার সঙ্গে ওয়াদা করেছিল যে, সে কোনদিন কাউকে এ ঘটনার কথা বলবে না। কিন্তু সে তো এখন ওয়াদা ভাঙতে যাচ্ছে। দোয়েল কোন কথা বলল না। কারণ সে জানে ওয়াদা ভঙ্গকারীর শাস্তি কী।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।
এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন
দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি
নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন
গোলাপী এখন বাসে ....

দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন
"বহু দিন পর বন্ধু"

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য
যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।