!!!তোমার জন্য আমার হ্নদয়!!
১৮ ই জুলাই, ২০০৬ রাত ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তবুও বলব, আমি সার্থক। কেন জানি মনে হয়, আমি পরাজয় মানতে পারি না। পেছনের ফেলে আসা দিনগুলো আমাকে প্রায়ই নাড়া দেয়।তখন বুঝতে পারি আমি তোমাকে এখনো ভালবাসি। তবে নুতুন স্বপ্ন দেখার পথটুকু প্রশস্ত হয়েছে অতীত অভিক্ষতায়, তোমাকে কাছে পাওয়ার চেষ্ঠা শিথিল হয়েছে। কিন্তু তোমার ভালোবাসার মৌলিকত্বকে অস্বীকার করতে পারবো না । দীর্ঘদিন অপেক্ষার পর কিছু সময়ের জন্য তোমাকে পেয়েছিলাম। কিন্তু ধরে রাখতে পারিনি। তোমাকে না পাওয়ার শূন্যতা মেনে নিয়ে পথ চলছি। আমার চাওয়া পূর্ন হয় নি, তাই না পাওয়ার বেদনা আমাকে সার্থক করেছে। তাই আজও আমি তোমার দাবি ছেড়ে ভালবাসি। সেই কথা হয়তো তুমি আর মনে করতে চাইবে না, সাংসারিক বাস্তবতায় আমার ভালবাসা তোমাকে প্রভাবিত করতে পারেনি। কিন্তু তোমার ভালবাসা আমাকে সূক্ষভাবে প্রভাবিত করেছে। তাইতো এখনো একটু অবসরে তোমাকে মনে পড়ে। যদিও তুমি আমার থেকে লক্ষ কোটি বছর দুরে।
সত্যি ভাবতে অবাক লাগে যে, আমি ভালোবাসতে শিখেছি প্রকৃতি আর প্রকৃতি মানুষগুলোকে। তাই এখনো তোমাকে ভালোবাসি সবার মত করে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৬ ভোর ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই...
...বাকিটুকু পড়ুন
শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন