রাত বাড়ছে! ভাবছি তোমার কথা। ভাবছি আর হারাচ্ছি নিজেকে তোমার মাঝে। মন চাইছে বৃষ্টিতে প্রান খুরে ভিজতে, হাওয়ায় উড়তে তোমাকে নিয়ে। জোৎস্নার সি্নগ্ধ আলোয় তোমার মায়াময় মুখখানির দিকে তাকিয়ে থাকতে। জানি সবই তোমার কাথে মিথ্যা মনে হবে। কিন্তু আমার ভাগ্য বড়ই বিড়ম্বিত। বড় ভুল করে ফেলেছি আমি, যার শাস্তি আমাকে পেতে হবে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে।
পারছি না সমাজের বাধন ছিন্ন করতে, বাস্তবতার সীমাবদ্ধতার দুর করতে, একজন ভাল ছেলে হতে, একজন ভালো ভাই হতে, একজন প্রেমিক হতে, একজন ভালো মানুষ হতে। হয়ত পরলাম না সুন্দর মনের বন্ধু হতে।
কেন এত অপূর্ণতা?...
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৫১