somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ দেখা

০৫ ই জুলাই, ২০১৬ ভোর ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উহ! ট্রাকটা একদম মাথার করোটি চুরমার করে চলে গেলো। রক্তে চুবানো তাজা মগজটা রাস্তায় পড়ে আছে। বেশ ক'জন লোক ও জমা হয়ে গিয়েছে। অনেকে আবার আমার পড়ে থাকা বিভৎস নিথর দেহটার ছবিও তুলছে। আজকে রাতেই ফেসবুকে আপলোড দিবে হয়তো।
যাকগে, মরে গিয়েছি। এখন একদম ফ্রি। সেমিস্টার ফাইনালের টেনশন নেই, চাকরীর টেনশন নেই, ক্লান্তি নেই। কিছুই নেই। অপটিক্যাল ফাইবারের চাইতেও ফাস্ট কোথাও যেতে পারবো।
হুম, কিছু যায়গায় যাওয়া দরকার। যেখানে জীবিত থাকতে যাবার কোন সাধ্য ছিলোনা।
চোখটা বন্ধ করেই উড়াল দিলাম।
বাহ! পৌছে গিয়েছি। রাত্রির হোস্টেলটা তো অনেক সুন্দর। ওই তো, রাত্রি ও উপুড় হয়ে শুয়ে ফোন নিয়ে বিজি। কিছুক্ষণ কথা বলি। গত বছর ব্রেকাপের পর মেয়েটার সাথে আর কথা হয়নি সামনা-সামনি।
-রাতুলি....কি খবর?
@কে? কে??
-আরে আমি, শাহেদ আরকি। ভয়েস টা ভুলে গেলা এক বছরেই?
@শাহেদ? ম.ম..মানে? আমিতো কিছুই দেখতে পাচ্ছিনা।
-ওহ আচ্ছা। তাইতো। দাড়াও, সামনে আসছি। ......... এবার দেখছো?
@তুত্তু..তুমি??? এখানে? কিভাবে? কি হচ্ছে এসব? আমি কি স্বপ্ন দেখছি?
-আররে নাহ! স্বপ্ন হবে কেন? আচ্ছা শোন, খুলে বলি তোমাকে। শাহবাগের মোড়টা পার হচ্ছিলাম। একটা কল আসলো, মোবাইল টা বের করার সময় পাইনি। হঠাৎ কোথা থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিল। রাস্তায় পড়তেই ট্রাকের চাকাটা একদম মাথার উপর দিয়ে গেলো।
@কিহহ!!! তার মানে তুমি মানুষ নাহ?? ভূউউউত! বাঁচাওওও!!
-ওই পাগলি! চিল্লাস ক্যান? চুপ থাক। কতদিন তোমাকে দেখিনাই। ফোন দিলেও রিসিভ করোনা। যাক! মরে গিয়ে হলেও তোমাকে দেখতে পারলাম।
@শাহেদ প্লিজ! আমার খুব ভয় হচ্ছে। আমাকে কিছু কইরোনা!
-আরেহ পাগলি....কি করবো আমি? আমিতো জ্যান্ত না। শুধু শুধুই ভয় পাচ্ছো। আচ্ছা তোমার রুমটা একটু ঘুরে দেখি। তারপর চলে যাবো। ....... আরে! এইটা ওই জামাটা না? আমাদের শেষ মিটে এইটাই তো পরসিলা। আমার কিন্তু পাক্কা খেয়াল আছে। আরে রাত্রি! কি হয়েছে তোমার? ওহ খোদা! এতো ভীতু তুমি? অজ্ঞানই হয়ে গেলা! আচ্ছা চলে যাই। পারলে আসবো আবার।
.............................
পুষ্পর সাথে একবার দেখা করা দরকার। আমি মরে গেছি শুনলে বেচারীর যে কি অবস্থা হয়....
-পুষ্প...
@কেহ??????
-আমি শাহেদ। তোমার বয়ফ্রেন্ড।
সরি! তোমার বয়ফ্রেন্ডের আত্মা।
@আম্মুউউউউ.....
-আরে চিল্লাও ক্যান? প্রতি রাতেই তো কথায় কথায় বলতা "ইশ! আপনি যদি সামনে থাকতেন, আপনার কাধে মাথা রেখে গান গাইতাম"
আর এখন সামনে আসলাম, তাতেই ভয়ে আম্মুকে ডাকতেসো?
@আপনি কে? শাহেদ কই?
-শাহেদ কিছুক্ষণ আগে একটা ট্রাক এক্সিডেন্টে মারা গিয়েছে। লাশের দাফনটার আগ মুহুর্ত পর্যন্ত আমার আত্মাটা ঘুরে বেড়াতে পারবে।
@নাহ! কি হচ্ছে এসব আমার সাথে? ০১৮১৯-৯৮......উফ! শাহেদের ফোন অফ কেন?
-ও পুষ্প...শুনোনা, বসো শান্ত হয়ে। আমার ফোনটা হয়তো কেউ গায়েব করে দিয়েছে। এক্সিডেন্ট হয়েছে সেই কখন। এতক্ষণ কি আর ফোনটা থাকবে? আরে আরে বাবু....কান্না করছো কেন?
@আপনি এসব কি বলছেন? শাহেদ মরবে কেন? এসব বাজে কথা ছাড়ুন। আপনিই তো আমার শাহেদ।
-আহারে আমার বাবুটা! কান্না করেনা। কি করবো বল, মরণ টা কপালে ছিলো! কত্তো ইচ্ছা ছিলো দু'জন চুটিয়ে প্রেম করে বেড়াবো। হলোনাহ!
বাবু তুমি এত্তো কান্নাকাটি করছো কেন?? টেক ইট ইজিলি। আমি মরে গেছি, সো হোয়াট! আরেকটা প্রেম করবা।
@আপনাকে জড়িয়ে ধরি একটাবার?
-ওকে, এখন তো আর চাইলেও পারবানা। শেষবারের মত হলেও ধরো।
@.....!!!!!! কই? আমি আপনাকে ধরতে পারছিনা কেন???
-হা! হা! হা! আরে পাগলি আমিতো আত্মা। জীবিত কেউ যে আমাকে ধরতে পারবেনা।
তোমাকে ছাড়া খুব কষ্ট হবে থাকতে। কবরে সম্ভবত ইন্টারনেট নেই। চ্যাট ও হবেনা আর আমাদের। আর যদি থাকে তবেতো ভালোই।
এএএএএএ...কি হচ্ছে? আমাকে কি যেন পিছনে টেনে নিয়ে যাচ্ছে! ওহ হ্যা, হয়তো জানাযা শেষ আমার। যেতে হবে।
ভালো থেকো, বিদায় চিরতরে.....
হাহ! ফুপিয়ে কাদছে মেয়েটা। অপূর্ণই রয়ে গেলো ওর আর আমার প্রেম!
বাহ! রকেটের চেয়েও তীব্র গতিতে আকাশে চলে যাচ্ছি। অন্যরকম ফিলিংস তো...বেচে থাকলে ফেসবুকে স্ট্যাটাস দিতাম "ফিলিং হেব্বি"
ভালো থাকিস পৃথিবী.......!
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ ভোর ৪:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×