দেশটা রসাতলে গেলো
নাজমুল ইসলাম মকবুল
দেশটা রসাতলে গেলো চোর ডাকাতের দায়
তলাবিহীণ ঝুড়ি আমার দেশটাকে বানায়।।
ভোটের আগে জনগনের ধরে হাতে পায়
ভোটের পরে তাহার নাগাল পাওয়া বিষম দায়।।
বস্তা ভরা টাকা দিয়ে টিকিট কিনা যায়
কয়েক বস্তা খরছ করে পার্লামেন্টে যায়।।
একবার জিতলে চৌদ্দ গোস্টির করে যে উপায়
দেশের টাকা বৈদেশ নিয়া ইমারত বানায়।।
টাউট বাটপার দালালদেরকে লিডারও বানায়
সকল দালাল মিলে আমার দেশটাকে ডুবায়।।
ভালো মানুষ জায়গা পায়না টাউটের ঠেলায়
মাহাথিরের মতো নেতা পাওয়া বিষম দায়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


