আসবে কে আবার
নাজমুল ইসলাম মকবুল
লোকে বলে বলেরে মতাতে আসবে কে আবার
গরিব দুঃখী অসহায়ের কেড়ে নেয় খাবার।।
যখন যে দল মালিক হয় ভাই রাষ্ট্র মতার
নিজের দলে জায়গা দেয় ভাই দালাল ও বাটপার
লুটেপুটে দেশটা খেয়ে করে যে ছারখার।।
টপ টু বটম চলে ভাইরে ঘুষেরও কারবার
এই ঘুষেতে ভাগ বসান ভাই এমপি মিনিস্টার
রাতারাতি গড়ে তুলেন টাকারও পাহাড়।।
পাবলিকের ওই মুখের খাবার কাইড়া করেন মার
কোটি কোটি টাকা করেন বিদেশে পাচার
বৈদেশ করেন গাড়ি বাড়ী দু’নম্বর কারবার।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


