somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[রং=মৎববহ][গাঢ়]দেয়ালের দাগ[/গাঢ়][/রং]

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেয়ালের এক পাশে ছাপ্পান্ন নাম্বার দাগ দেওয়ার সময় দরজায় ঠক ঠক করে আওয়াজ হলো। দাগটা টেনে মতিন সাহেব দরজা খুলে দিলেন।
'চাচা আমাকে চিনতে পারছেন? আমি সাইদ, রনজুর বন্ধু।'
মতিন সাহেব কোনো কথা বললেন না। কিন্তু সেদিকে সাইদের খেয়াল নেই। সে নিজেদের পরিচয় দেওয়ায় ব্যস্ত_ 'আমার কথা কি আপনার মনে পড়ছে না? সিলেটে আপনাদের আর আমাদের বাড়ি ছিল পাশাপাশি। আমার বাবা তারাপুর চা-বাগানে চাকরি করতেন।'

তারাপুর চা-বাগান কথাটা মতিন সাহেবের মাথায় ঢুকেছে। এর আগে সাইদ যা বলেছে তিনি তার কিছুই শোনেননি। এমনকি তিনি ছেলেটাকে চিনতেও পারছেন না। হঠাৎ তার খেয়াল হলো_ তিনি ওর কথা যেমন শুনছেন না, তেমনি বলছেনও না কিছু। তাই প্রশ্ন করলেন_ 'তুমি এখন আসছ কোত্থেকে? প্রশ্নটা করে একটু অস্বস্থি হলো, তুমি বলাটা কি ঠিক হলো...!
'চাচা সিলেট থেকেই আসছি।'

মতিন সাহেবের অস্বস্তি কেটে গেল। চাচা বলছে যখন তখন ্তুমি বললে সমস্যা হবে না। আর অস্বস্তি কেটে যেতেই তিনি সাইদকে চিনতে পারলেন। সাইদ, রনজুর বন্ধু। গিয়াস উদ্দিন সাহেবের ছেলে। ওর মা, পারুল ভাবী। খুব সুন্দরী ছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠতম পায়েস রাঁধুনী। রনজু আর সাইদের খুব ভাব ছিলো। একবার এই ছেলে রনজুর মাথা ফাটিয়ে দিয়েছিল। সেই সাইদ, তার একমাত্র ছেলে রনজুর কিশোর বেলার বন্ধু। তাকে চিনতে এত দেরি...! ভেতরে ভেতরে মতিন সাহেব লজ্জায় নুয়ে গেলেন।

সাইদ কথা বলেই চলেছে। সে এসএসসি পাস করেই চলে গিয়েছিল সৌদি আরবে। চার বছরে চারবার হজ্ব করেছে। টাকা রোজগার করেছে বেশ ভালোই। একমাস আগে ছুটিতে এসেছে। খুব লজ্জা নিয়ে বলল। বিয়ে করে তারপর ফিরে যাবে। মতিন সাহেবের পাশে এখন মর্জিনা বেগম এসে বসেছেন। তিনিই কথা বলছেন সাইদের সঙ্গে। আরবের গল্প হচ্ছে।

'বুঝলেন খালাম্মা, হেরা গুহা হইলো আপনের পঞ্চাশ তলা বিল্ডিংয়ের চাইতেও উচায়। একেবারে খাড়াখাড়িভাবে উঠে গেছে। সেই খানে যাওয়া বিরাট কষ্টের কাজ। তাকত না থাকলে ওঠা সম্ভবই না। আমি আল্ল্লাহ-নবীর নাম নিয়ে একদিন ওঠা শুরু করলাম। ভাবলাম নবী করিম (সা.) রোজ রোজ উঠতে পারলে আমি তার উম্মত হয়ে ক্যান পারবো না। বিশ্বাস করেন খালাম্মা, আল্লাহ আমারে সেই খোশ নসিব দিলেন।'

সাইদ যা যা বলছে, মর্জিনা বেগম এর সবটাই জানেন। এসব কথা তিনি কতবার শুনেছেন! তবুও সাইদের মুখ থেকে শুনতে তার ভালো লাগছে। অন্য কেউ এ রকম কথা বললে সামনেই বসতেন কি-না সন্দেহ। বাচাল বলে হয়তো উঠে যেতেন। কিন্তু এখন তার উঠতে ইচ্ছে হচ্ছে না। এই ছেলেটাকে রনজুর মতো আদর করতে ইচ্ছে করছে। বার বার পুরনো কথা মনে পড়ছে। তিন বছর ছিলেন সিলেটে। তখনকার প্রতিবেশি সাইদরা। রনজু আর সাইদ এক সঙ্গে থাকত সারাদিন। কিন্তু দুজনের চরিত্র দু'রকম। রনজু মেধাবী, ধীর স্থির আর খুব লাজুক। সাইদ ঠিক উল্টো। হৈ চৈ করতেই ওস্তাদ, পড়ালেখায় তেমন মন ছিল না। কিছুটা মনভুলা আর পাগলাটেও ছিল। এখনো মনে হয় সে রকমই আছে। ভুলোমন, পাগলাটে, বাচাল। তবু মর্জিনা বেগম বিষণ্ন মুগ্ধতা নিয়ে সাইদকে দেখছেন। কাস এইট পর্যন্ত একসঙ্গে পড়েছে রনজু আর সাইদ। তারপরই বিচ্ছিন্ন। এরপর রনজু ভালো রেজাল্ট করে কলেজে গিয়েছে। সাইদ গিয়েছে সৌদি আরবে। সাইদ শরীরের চামড়া পুড়িয়েছে মরুভূমির তাপে। আর রনজু পুড়িয়েছে তার ভেতর, অন্য আগুনে। সাইদ হেরা পর্বতের চূড়ায় উঠে নিচের দিকে তাকিয়ে পিপড়ার মতো প্রায় অদৃশ্য মানুষ দেখেছে। আর মর্জিনা বেগম সমতলে থেকেও নিজের ছেলের কাছে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেছেন।

সাইদ চা খাচ্ছে আর তারাপুর বাগানের গল্প করছে। মতিন সাহেব খুব অবাক হয়ে গল্প শুনছেন। সাইদের জানার যেন আগ্রহ নেই। তার যত আগ্রহ সব বলতে। কোনো প্রশ্ন নেই। যেন সবকিছু তার জানা। মতিন সাহেব কিংবা মর্জিনা বেগম কাউকেই কোনো প্রশ্ন করেনি সে। এমনকি কোনো কুশল সংবাদও জানতে চায়নি। সবচেয়ে আশ্চর্য হলো, যে রনজুর পরিচয় নিয়ে সে এ বাড়িতে এসেছে তার কথা পর্যন্ত জিজ্ঞেস করছে না। অবশ্য এজন্য মতিন সাহেব বেশ আনন্দিত। আগ্রহ, প্রশ্ন এসব কম থাকাটাই ভালো। রনজুর সঙ্গে সাইদের পার্থক্য এখানেই। রনজুর আগ্রহ যতটা উঁচু, প্রশ্ন ততটাই। সাইদ বড় ভালো, ওর ভেতরে প্রশ্ন কম।

মর্জিনা বেগম তাড়াহুড়া করে রেধেছেন। রনজুর পছন্দের খাবার তার বন্ধুর জন্য। চিংড়ি মাছ দিয়ে পুইশাক আর মোরগের মাংস। টেবিলে খাবার সাজিয়ে তিনি সাইদকে ডাকতে এলেন।
'খালাম্মা, দুইটা তো বেজে গেল। রনজু এখনো এল না? এক সঙ্গে বরং খাই।'
মর্জিনা বেগম স্থানুর মতো দাঁড়িয়ে গেলেন। তার চোখ ঝাপসা হয়ে আসছে।

সাইদ বোকা বোকা চোখে মতিন সাহেবের দিকে তাকিয়ে আছে। এখন সে শ্রোতা।
'রনজু খুব ভাবত আর প্রশ্ন করতো। সব কিছু বদলে গিয়ে নতুনভাবে গড়তে চাইত। কিন্তু কীভাবে সেটা করতে হবে জানত না। তাই ছুটত ভাবনার পেছনে। মানুষের পেছনে ছুটত, ভুল মানুষের পেছনে। আমরা সেসব কিছুই জানতাম না। বুঝতাম না। শুধু রনজুকে ভুল বুঝলাম। তার প্রশ্নের উত্তর দিতে পারতাম না। কিন্তু পরাজয় মানতে চাইনি কোনো দিন। তাই রনজু অভিমান করে চলে গেল। আজ থেকে ছাপ্পান্ন দিন আগে পাড়ার মোড় থেকে সে পালিয়েছে। দুটি সিসার পিণ্ড বুকের ভেতর রয়ে গিয়েছিল। তৃতীয়টা ফুসফুস ফুটো করে পিঠ দিয়ে বেরিয়ে গিয়েছিল...ঠিক ছাপ্পান্ন দিন আগে...।'





---------------------------------------


এই গল্পের পেছনে আছে আরেকটা গল্প। 2000 সালের দিকে, মৌলভীবাজারে একটা অনুষ্ঠানে দেয়ালে এমন দাগ দিয়ে স্মৃতি ধরে রাখার একটা গল্প বলেছিলেন wMqvm fvB। সেরাতেই লিখেছিলাম গল্পটা। ছেপেওছিলেন তিনি। তবে জানতেননা এই পেছনের কথা। আজ জানিয়ে দেয়ার পাশপাশি এও বলি কতটা এক হয়ে থাকতাম ভাবনায় আমরা তাকি বুঝতে পারেন গিয়াস ভাই?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×