somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[রং=ৎবফ][গাঢ়]ফিরে দেখা:অপারেশন সূর্যদীঘল বাড়ি-(শেষ)[/গাঢ়][/রং]

০১ লা মার্চ, ২০০৭ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1 2 3 4 5

-----------------------------------------------------------

শায়খের স্ত্রীসহ 9 জন আত্মসমর্পন করলেও সকাল থেকে বিকাল সন্ধ্যা অবধি র্যাব ও পুলিশ সদস্যরা দস্তুরমত শায়খ রহমানকে নিয়ে ধুম্রজাল সৃষ্টি করে রাখে। তারা এই বাড়ীর ধারে কাছে কাউকে যেতে দেয়নি। সময় সময় বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সেখানে নিয়ে গেলেও বেশিরভাগ েেত্র তাদের কোন তথ্য দেওয়া হয়নি। সারাদিনই শায়খ রহমানের গ্রেফতারের বিষয়টি নিয়ে র্যাব রহস্য সৃষ্টি করে রাখে।

বিকেলের দিকে বিডিআর মোতায়েন করে আরও কড়াকড়ি আরোপ করা হয়। বি ডি আর এর 21 রাইফেলস্ ব্যটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মনোয়ার রেজার সাথে আমার বেশ ভাল সম্পর্ক। স্পটে এসেই কুশল জিঙ্গেস করলেন। বল্লাম দু'দিন ধরে ঘুরছি কিন্তু বাড়ির পাশেই ঘেসতে পারলামনা। বল্লেন তার সাথে যাওয়ার জন্য। এই প্রথম সূর্যদীঘলের ফটকে আসতে পারলাম। পরিচয় করিয়ে দিলেন র্যাব এর দুজন ক্যাপ্টেনের সঙ্গে। একজনের নাম তোজাম্মেল। অন্যজনের নাম এই মুহুর্তে মনে পড়ছেনা। পরের কয়েক ঘন্টা এরা দারুন সাহাজ্য করেছেন।

এদিকে রেজা এসেই নতুন স্ট্র্যাটেজি নিলেন। তিনি বল্লেন, ছাদ নয়ত দেয়াল ভেঙ্গে ভেতরে ঢোকার কথা। অন্যান্যেরও তা মনে ধরল। শুরু হল সূর্যদীঘলের ছাদ ফুটো করা। ফুটো করতে করতে নেমে আসে রাত। তোজাম্মেলের সহযোগিতায় সূর্যদীঘলের ঠিক উল্টোদিকের বাড়িতে ঢোকার সুযোগ পেয়ে যাই। 2 মার্চ ভোররাত পর্যনত গ্রেফতার অভিযান শিথিল ছিল। তাই অনে সাংবাদিকই এখানে এস পজিশন নেন।

ভোর 6টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযানে সর্বশক্তি নিয়োগ করে র্যাব। শায়খকে গ্রেফতারের চেষ্টা চালায়। এসময় শায়খের বাসার ছাদের ছিদ্র দিয়ে বিস্ফোরক বিশেষজ্ঞরা পরীা-নিরীা করে দেখেন বাসার ভেতর উচ্চ মতাসমপন্ন কোন বিস্ফোরক আছে কি-না। এব্যাপারে নিশ্চিত হওয়ার পর বাসার ভেতর ফায়ার সার্ভিসের লোকজন ডাবল লাইনে হোসপাইপের গরম পানি মারতে থাকে। এক পর্যায়ে অতীষ্ট হয়ে বদ্ধ ঘরের ভেতর থেকে জানালা খুলেন জঙ্গিনেতা শায়খ রহমান। তিনি জানালা দিয়ে মুখ বের করে অভিযানকারীদের উদ্দেশ্যে ক্ষোভ ঝাড়েন। বলেন, এমন আচরণ অমানবিক। পানি, বিদু্যৎ, গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন রেখে পানি মারা হচ্ছে এটা অন্যায়। এ সময় র্যাব'র কর্মকর্তারা আত্মসমর্পনের জন্য শেষ আহ্বান জানান। জবাবে শায়খ রহমান বলেন, আত্মসমর্পনে রাজি তবে শর্ত আছে। যদি পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয় তবে আত্মসমর্পন করবো। তিনি বলেন আমাকে মিডিয়ার সাথে কথা বলতে দিতে হবে। র্যাব দুই প্রসতাব মেনে নেয় এবং পাল্টা প্রসতাব দেয় নিরসত্র হয়ে সারেন্ডার করার। সকাল সোয়া 7টার দুই সহযোগী জেএমবি ক্যাডার আব্দুল্লাহ ও মইজুল হক হৃদয়সহ হাতে কোরআন শরীফ মাথায় পাগড়ীর কাপড় ও আলখাল্লা পাঞ্জাবী পরে বাইরে বেরিয়ে আসেন সাদা দাঁড়িওয়ালা শায়খ আব্দুর রহমান। এরপর র্যাব তাকে হেফাজতে নেয়। এর মধ্যদিয়েই অবসান হয় শ্বাসরুদ্ধকর টানা 36 ঘন্টার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×