somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা হাসিনা নিরোর চেয়ে আরো বড় বংশিবাদক (খেয়ালি)।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘‘রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল’ এই উপমাটি আমরা অধিকাংশ সময়ই বিভিন্ন বক্তব্য কিংবা লেখনীতে দেখতে পাই! এই উপমাটি কি শুধুই নিরোর ক্ষেত্রেই প্রযোজ্য? আমার মনে হয় না! বাংলাদেশের সরকার প্রধানসহ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্যও এই উপমাটি প্রযোজ্য! নিরো তার খেয়ালে মগ্ন ছিলেন! এদিকে দেশ এবং দেশের মানুষ চুলোয় যাক তাতে নিরোর কি!

ঠিক এমনটা আমরা দেখতে পাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মাঝে! গত কিছুদিন আগে, বেগম জিয়া হজ্জ শেষ করে দেশে ফিরলেন। তার দেশে ফেরা উপলক্ষ্যে ছাত্রদল এবং বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় দাড়িয়ে তাকে অভ্যর্থনা জানাল। এদিকে খালেদাকে অভ্যর্ধনা জানাতে গিয়ে দেশের মানুষের যে সাড়ে সর্বনাশ ঘটল! ঢাকা শহরের প্রতিটি রাস্তা গাড়ির প্যা-পো শব্দে আকাশ বাতাসে কেঁপে উঠল! সাধারণ মানুষের কন্ঠ থেকে একরাশ কষ্ট থেকে কন্ঠ নালী থেকে বের হল ‘ওহ’! এই ‘ওহ’ শব্দটি খালেদা কিংবা বিএনপির কোন নেতা অথবা কর্মীর কানে পৌঁছাল না। তিনি দেশের একজন রাজনীতিবিদ হয়ে সাধারণ মানুষের এই আত্নচিৎকারটি উপলবদ্ধি করতে পারছেন না। এ কেমন রাজনীতিবিদ যিনি সাধারণ মানুষের কথা ভাবেন না! সারা শহরের মানুষের কষ্টের কথা ভাবেন না! ভাবখানা অনেকটা নিরোর চিন্তার মতই! মানুষের যা হয় হোক, আমার কি! আমার দলবাজির রাজনীতি! অতএব দলবাজিটি করেই যেতে হবে। এতে মানুষ মরলেই বা কি আর বাঁচলেই বা কি?



আর আমাদের প্রধানমন্ত্রী! তিনি একবার বিদেশে যান ঢোল পিটিয়ে আবার বিদেশ থেকে ফেরতও আসেন ঢোল পিটিয়ে! মাঝখান থেকে আমরা সাধারণ মানুষরা ‘ওহ’! ‘ওহ’! শব্দ উচ্চারণ করে নিজেদের অসহায়ত্বটি প্রকাশ করি।

গতকাল ছিল শুক্রবার। সরকারী ছুটির দিন। সরকারী ছুটির এই দিনটাতেই তুলনামূলক জ্যামটা কম থাকে। অথচ গতকাল ঢাকা শহরে স্মরণকালের ভয়াবহ জ্যামের সৃষ্টি হয়েছিল। প্রথমত ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরা গনপরিবহনগুলো রিজার্ভ নিয়ে উত্তরা তথা এয়ারপোর্ট এলাকায় ভিড় জমায়। দিন বাড়ার সাথে সাথে দলীয় কর্মীদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ঢাকা শহরের জ্যামও বাড়তে থাকল। এই একটি দিনে কর্মজীবি মানুষেরা তাদের বউ বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয়। গতকাল যারা বউ বাচ্চা নিয়ে বের হয়েছিলেন, তাদের জনমের তরে শিক্ষা হয়ে গেছে জ্যাম কাহাকে বলে!


ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরা না হয় মাথা মোটা! কিন্তু প্রধানমন্ত্রী! প্রধানমন্ত্রী দেশের প্রধান। দেশের অভিভাবক। অভিভাবক হয়ে শুধু নিজের কথা ভাবলেই চলে না দেশের মানুষের কথাও ভাবতে হবে। দেশের মানুষের সুবিধাওটা দেখতে হবে। কারণ আপনি নিজেই তো বলেন, আমি দেশের মানুষের সেবা করতে চাই। সেবা করতে চাইলে করার মত করেন। সেবা করতে গিয়ে শোষক বনে যাবেন না। আপনি তো ফেরার আগেই বলতে পারতেন, কেউ বিমানবন্দরে আসতে পারবা না! কেউ রাস্তা বন্ধ করে মিছিল গগনবিদারী স্লোগান দিতে পারবা না। কিন্তু আপনি বলেন নি! আপনিও নিরো বনে গেছেন! দেশের মানুষের যা হয় হোক তাতে আমার কি! আমাকে আমার খেয়ালে চলতে হবে! রাস্তা বন্ধ করে মানুষকে জানান দিতে হবে যে, আমি দেশে ফিরতেছি। নিরোর চরিত্রটা কমবেশি সকল রাজনীতিকদের মাঝেই দেখা যাচ্ছে! খেয়ালী একা নিরো নয়। আমাদের খালেদা হাসিনা নিরোর চেয়ে আরো বড় খেয়ালি।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×