somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাসিরনগরের হামলায় জামায়াত শিবির জড়িত। কিন্তু আওয়ামিলীগের তিন নেতা বহিষ্কার(!)

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৩ সাল! বাবরি মসজিদ ভাংচুরকে কেন্দ্র করে ভারতে ভয়াবহ দাঙ্গা বেঁধে গেছে। ইতিমধ্যে বহু মুসলিম শিশু নারীসহ কয়েক হাজার নিহত হবার সংবাদ পাওয়া গেছে। শোনা যাচ্ছে মুসলিম নারীদের নির্যাতন করা হচ্ছে। ভারতের এই গোলযোগময় পরিস্থিতি টিভিতে বসে আমরা দেখছিলাম। এমন সময় নেত্রী আমাকে ডাক দিলেন। নেত্রী বললেন, রেন্টু ভারতে দাঙ্গা বেঁধেছে। খবর পেয়েছো? আমি বললাম, জি এই মাত্র টিভিতে দেখলাম। নেত্রী বললেন, শুধু দেখলেই তো হবে না ব্যবস্থা গ্রহণ করতে হবে। নেতা কর্মীদের খবর দাও। সরকারকে চাপে ফেলার এই সুযোগ কোনভাবেই মিস করা যাবে না।

নেত্রীর নির্দেশনুসারে আমি নেতা কর্মীদের খবর দিলাম। নেত্রীর নির্দেশ শুনিয়ে দিলাম। সবাইকে টুপি পাঞ্জাবী পরে কেরোসিনের টিন নিয়ে নেমে পড়ুন। হিন্দু সংখ্যালঘুদের বাড়িতে রাতের আধারে আগুন দিন। আগুন নিশ্চিত করতে কেরোসিন ঢেলে দিতে হবে। সেই সাথে সাধারণ মানুষকে উত্তেজিত করে মন্দিরগুলোতে হামলা চালাতে হবে। তারপর কয়েকদিন থেকে বাংলাদেশে চলল পাইকারীহারে সংখ্যালঘু নির্যাতন। কয়েকহাজার সংখ্যালঘুর বাড়ি ধব্বংস করা হল সেই সাথে হত্যার স্বীকার হল আরো কয়েকহাজার হিন্দু সংখ্যালঘু। নেত্রীর প্ল্যাননুযায়ী কাজ সম্পন্ন হল। এইবার পরবর্তি পদক্ষেপনুসারে নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হল, সংখ্যালঘুদের পাশে দাড়াও! তাদের কাছে সাহায্যকারী রূপে পাশে দাড়াও। [ সূত্রঃ মতিউর রহমান রেন্টুর লেখা ‘আমার ফাঁসি চাই’ বই এর আদলে লেখা]

বইটি প্রকাশিত হওয়ার পরপরই নিষিদ্ধ করে দেওয়া হলেও আওয়ামিলীগ বইটি নিয়ে মন্তব্য করতে পিছপা হয় নি। অনেকেই বলেছিলেন, বইটি বিদ্বেষপূর্ণ। বইটি যে বিদ্বেষপূর্ণ নয় অথবা সংখ্যালঘুদের উপর আওয়ামিলীগের পরিকল্পিত কর্মকান্ডকে কল্পনাপ্রসূত নয় তা বর্তমান আওয়ামিলীগ সরকারে আমলে এসেও তা দারুন ভাবে উপলবদ্ধি করা যাচ্ছে। শুধুই উপলবদ্ধি নয় এইবার সবকিছু দৃশ্যমান হয়ে গেছে। যদি চোখ থাকে তবে সত্যিটা দেখতে পারবেন। আর যদি চোখটাকে দলকানার আদলে অন্ধ করে রাখেন তখন আমাকে রাজাকার গালি শুনতে হবে। কারণ সত্য বললেই আজকাল সবাই রাজাকার হয়ে যায়।





ব্রাক্ষণবাড়িয়ায় নাসিরনগরে চলমান সংঘাত কোনদিকে যাচ্ছে তা ঠিক বুঝা যাচ্ছে না। কিন্তু ঘটনার মোড় যে ঘুরে ফিরে জামায়াত-শিবিরে দিকে ধাবমান হচ্ছে তা কিন্তু বেশ ভালভাবেই অনুধাবন করা যাচ্ছে। নাসিরনগরে সংখ্যালঘুদের উপর হামলা হওয়ার পরপরই কেন যে জামায়াত-শিবিরের নাম এলো না তা ঠিক বোধগম্য হল না! কারণ রামুর বৌদ্ধ মন্দির কিংবা পাবনার সাঁধিয়ায় সংখ্যালঘুদের উপর হামলা হওয়ার ঘন্টা না পেরুতেই টিভি চ্যানেলগুলোর ব্রেকিং নিউজের স্ক্রলে দেখা যেত, সেই ঘটনার জন্য দায়ী জামায়াত শিবির! মাহবুবুর রহমান হানিফ এই ঘটনার জন্য জামায়াত শিবিরকে দায়ী করলেও স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন ভিন্ন কথা।



হানিফ সাহেব একদিকে বললেন, নাসিরনগরে জামায়াত শিবির তান্ডব চালিয়েছে। অন্যদিকে নাসিরনগরের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামিলীগের তিন নেতাকে বহিষ্কার করা হল। এই বহিঃষ্কার আদেশের মাধ্যমে, হানিফের নিজের বক্তব্যটাই স্ববিরোধী হয়ে গেল না? স্ববিরোধী হলেও, সমস্যা নেই। কারণ বাঙ্গালী এমনই এক ফালতু আবেগী জাতি যে, নিজের দল ‘গু’ খেলেও তারা গন্ধ পায় না! নিজের দল ডাষ্টবিনের ময়লাতে গড়াগড়ি দিলেও তারা সেটিকেও যথার্থ স্থান বলে মনে করেন। এখানেও হয়তো তেমনি কিছু গাধা বলদ এবং চোখ থাকিতেও অন্ধ লীগ সাপোর্টার আছেন। যারা কিনা দেখেছেন, শাহবাগে মাহবুবুল আলম হানিফকে স্বয়ং হিন্দুরাই কিভাবে অপমান করেছে! তার রাজনীতি সুলভ আচরনে ত্যাক্ত বিরক্ত হয়ে তার গাড়িতে জুতা নিক্ষেপ করেছে হিন্দু ঐক্য পরিষদের কর্মীরা। তারা এর মাধ্যমে জানিয়ে দিয়েছে, আওয়ামিলীগের সংখ্যালঘুদের র্ব্তমান চালবাজি স্বয়ং হিন্দুরাই ধরে ফেলেছে। অন্যান্য আর সব ঘটনাগুলোর মত এই নাসিরনগরের ঘটনাকে জামায়াত শিবিরের উপর চাপিয়ে দিয়ে পার পাওয়া যাবে না। আজ হিন্দুরাও আওয়ামিলীগের মিথ্যা প্রপাগান্ডাকে হাতে নাতে ধরে ফেলেছে।



রাজনীতি থেকে এইবার মানুষ হবার কথা বলি। নাসিরনগরে যারা নির্যাতনের স্বীকার হয়েছে তারাও মানুষ আমরাও মানুষ। যেহেতু আমি ইসলাম ধর্মে বিশ্বাসী। সেই সাথে একজন প্রাকটিসিং মুসলিম হবার চেষ্ঠায় সর্বদা নিজেকে নিয়ে সংগ্রাম করছি। সেহেতু ইসলামের প্রকৃত আদর্শের শিক্ষা থেকেই বলছি, ইসলাম এই ধরনের কোন হামলা ভাংচুর এবং লুট তারাজের সমর্থন করে না। ইসলাম একটি মানবিক ধর্ম। সেখানে হিংস্রতা কিংবা বর্বরতার স্থান নেই। রাসূল (সঃ) নিজেই বলেছেন, তোমরা অন্য ধর্মকে অবজ্ঞা করো না। তাদেরকে তাদের যথার্থ সম্মান দেখাবা। সেখানেই একজন মুসলিম হয়ে কি করে রাসূল (সঃ) এর নির্দেশকে অস্বীকার করে হামলা চালাবে? যারা হামলা চালিয়েছে তারা প্রকৃত অর্থে মুসলিম চিন্তা ধারা থেকে হামলা চালায় নি এই কথা চোখ বন্ধ করেই বলে দিতে পারি। যারা সমাবেশের আয়োজন করে সাধারণ মানুষকে উস্কানি দিয়ে এই নেক্কারজনক কাজ টি করেছে তারা সম্পূর্ণ রাজনৈতিক চিন্তা থেকেই এই কাজটি করেছেন। তাই একজন সচেতন মুসলিম হিসেবে দাবি থাকবে, হামরাকারীদের অতিস্বত্বর গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন।

সেই সাথে যেসব কুলাঙ্গারের জন্য এই পরিস্থিতির তৈরী হয়েছে তাদেরকেও বিচারের সম্মুক্ষিন করুন। একটা বিষয় বেশ মজা লাগল, যার ফেসবুক পোষ্টের কারণে নাসিরনগরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার পরিবার বলছে সে এই কাজের সঙ্গে জড়িত নয়। তারা নাকি ফটোশপই বুঝে না। কিন্তু অন্যদিকে আবার তারা বলছে, তাদের আইডি হ্যাক করে এই ঘটনা ঘটানো হয়েছে। যে ফটোশপই বুঝে না সে আবার আইডি হ্যাকিং বুঝে? হায় তাজ্জ্যব! জীবনে আরো কতকিছুই না দেখতে হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×