শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত শিক্ষার্থীর নাম মিসবাহ উদ্দিন ওরফে মুন্সী মিসবাহ।
ক্যাম্পাস সূত্রে জান যায়, মুন্সী মিসবাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থী এবং দৈনিক প্রথম আলোর শাবি প্রতিনিধি।
শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে ক্রমাগত নানা ধরনের অপপ্রচারের মাধ্যমে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারার অভিযোগে সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের এক জরুরী বৈঠকে ঐ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
এছাড়াও মুন্সী মিসবাহ'র অপপ্রচারের বিষয়টি খতিয়ে দেখতে ড. মুহম্মদ জাফর ইকবালকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান শহীদুর রহমান, মিনারেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. নারায়ন সাহা।
উক্ত কমিটির প্রাথমিক তদন্তের ভিত্তিতে মুন্সী মিসবাহকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থেকে সাময়িক বহিষ্কারের আবেদন করা হয়। এর প্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস মুন্সী মিসবাহকে সাময়িকভাবে বহিষ্কার করেন এবং তা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত বহাল থাকবে।
উল্লেখ্য, শিক্ষকের মানহানী ও প্রগতিশীল শিক্ষার্থীদের বিরুদ্ধে ১৮ জন হিন্দু শিক্ষার্থীকে শিবির অখ্যায়িত করে মুন্সী মো. মিসবাহ 'মুখোশ উন্মোচন-১' নাম দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুৎসা রটান। প্রহেলিকামূলক কুৎসা রটনা বন্ধ করতে মুন্সী মিসবাহকে ক্যাম্পাস থেকে স্থায়ী বহিস্কারের দাবিতে আন্দোলনে নামে সাধারন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারী সহযোগী অধ্যাপক মো. জহিরুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে মিসবাহ’র বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
http://www.campusnews24.com/content/news/512
শাবিপ্রবি'র 'প্রথম আলো' প্রতিনিধিকে সাময়িক বহিস্কার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।