somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলমানিত্ব আর বাঙালিত্বের দ্বৈততা।

০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙাল মধ্যবিত্ত মুসলমানদের মন নিয়া মহাত্মা ছফা লিখেছেন ধর্মগ্রন্থের মত বই, আরো অনেক জ্ঞানী-গুণী মহাপুরুষরা নিশ্চয়ই লিখে থাকবেন। আমার বরং বাঙাল মুসলমানদের, খাঁটি করে বললে শিক্ষিত মধ্যবিত্ত মুসলমানদের মানসিক দ্বৈততার ব্যাপারটাতেই খালি খটকা লাগে। খাঁটি বাঙালি হইতে গিয়া তারা এক সমস্যায় পড়ে, আশরাফ মুসলমান হইতে গিয়া পড়ে আরেক সমস্যায়। খাঁটি বাঙালি হওয়ার তার দ্বিধাদ্বন্ধ বা সমস্যার কথা বলি, কলকাতার ঠাকুরবাড়ি কেন্দ্রিক অভিজাত বাঙালিত্ব চর্চার যে রুপ রবীন্দ্রনাথের মৃত্যুর বেশ পরে গড়ে উঠেছে, যা পাকিস্তানি শাসকদের বিরোধিতায় আরো সবলভাবে নিজেকে জানান দিয়েছে, সে রুপ শিক্ষিত মধ্যবিত্ত বাঙালরা ধারণ করতে চায়, তাতে সে কিছুটা হীনন্মন্যতায়ও ভুগে, মনে হয় সে ঠিক নিজের না, অন্যের জিনিস ধারণ করছে, তো সৎমায়ের সৎছেলেকে নিজের ছেলে হিসেবে জাহির করতে চাইলে আপন মায়ের চেয়েও বেশি আদিখ্যেতা দেখানো লাগে, বাঙাল মুসলমানরা তার অ-খাঁটি বাঙালিত্ব ঢাকতে গিয়ে বা হীনন্মন্যতা ঢাকার জন্য কলকাতার বাবু কালচারের বাবুদের চেয়েও বেশি বাবুয়ানা করতে চেষ্টা করে, তাতে যা হয় কলকাতাকেন্দ্রিক বাবুরা নাক সিটকায়, তারা কোন মতেই বাঙাল মুসলমানদেরকে বাঙালি স্বীকৃতি দেয়না, সে পেলেই জিজ্ঞেস করে, "তুমি বাঙালি নাকি মুসলমান?"

ওদিকে আশরাফ মুসলমান হওয়ার চেষ্টা তার আছেই, সে তার পূর্বপুরুষ বাগদাদের কোন বংশ থেকে এসেছে সেটা নিয়ে সচেতন থাকতে চায়, বাঙালিত্ব চর্চা করতে গিয়ে ইসলাম হারিয়ে ফেলছে কিনা সে ভয়েও থাকে কিছুটা।কিন্তু সেখানেও তারে আরব মুসলমানরা খাঁটি মুসলমান হিসেবে স্বীকার করতে চায়না, তার গায়ে পৌত্তলিকতার গন্ধ খুঁজে খালি। এই দোনামনাতে পড়ে বাঙাল শিক্ষিত মধ্যবিত্ত মুসলমানদের ত্রাহি মধুসূদন অবস্থা, কেউ হয়ত এদিকে এক্সট্রিমে যায়, কেউ অন্যদিকে।

আমি বলি তোরা বরং এসব ডিলেমাগিরি বাদ দিয়ে আমার মত নমশুদ্র হ, কুলি-মজুর-মুটে-কৃষক-প্রোলেতারিয়েত হ, গাঁইয়া হ, লুঙ্গিতে ফিরে যা, প্রোলেতারিয়েতরা হাজার বছর ধরে বাঙাল আর মুসলমান দু পরিচয়ই স্বচ্ছন্দে বয়ে চলছে কোন দ্বৈততা ছাড়াই, কোন হীনন্মন্যতা ছাড়াই। তোরা বাঙালি, পশ্চিমা, ইসলামিক, মডারেট, রুচিশীল সব একসাথে বেশি বেশি হতে গিয়ে তালগোল পাকিয়ে জগাখিচুড়ি পাকাচ্ছিস আর হূদা ইস্যু নিয়ে মাথা গরম করছিস। নমশুদ্র হলে অন্যকিছু হওয়ার ঝামেলা থাকেনা, অন্য সবকিছু নমশুদ্র-প্রোলেতারিয়েত পরিচয়ের কাছে বিলীন হয়ে যাবে, তখন তোর একটা মেরুদন্ড থাকবে, স্বাধীন আত্মপরিচয় গড়ে উঠবে, সাম্রাজ্যবাদী কর্পোরেইট বেনিয়াদের সামনে শাভেজের মত খাড়া হয়ে দাড়াতে পারবি।

কিন্তু তারা আমার কথা শুনল না, তারা শুনল ভুট্টো সাহেবের কথা!
১৮টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×