somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাটা গাছ লাগা

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরবের তাপমাত্রা যেখানে দিনের বেলায় ৩৬-৩৮ ডিগ্রী সেলসিয়াস, বাংলাদেশে তাপমাত্রা হয় ৪০-৪১ ডিগ্রী সেলসিয়াস। সত্যিই কি সেলুকাস! বিচিত্র এই দেশ! মরুভূমি হতে আর খুব বেশি দেরি নেই। আমরা বাংলাদেশের মানুষেরা আসলেই ‌‌‌'দুষ্টু'। নিজেদের ভালোটাও নিজেরা বুঝি না। বাড়িতে ফার্নিচার বানাতে হবে,গাছ কাট। টাকার দরকার,বাড়িতে অনুষ্ঠান; গাছ কাট। বাপ-দাদারা যত গাছ লাগিয়েছিল সব কাটছি। উজার করে দিচ্ছি ভূমি। অথচ যে হারে কাটছি সে হারে কিন্তু বৃক্ষ রোপণ করছিনা। যার কুফল ভোগ করছি আমরা আর চরম পরিণতি ভোগ করবে আমাদের পরবর্তী প্রজন্ম। আমরা তো তাও খাবার পানিটুকু পাচ্ছি, তারা তাও পাবে না। জলবায়ু পরিবর্তন বিশ্বে নতুন কোন ঘটনা নয়। আলোচনা, সমালোচনা, পর্যালোচনাও এ নিয়ে কম হয়নি। কিন্তু কাজের কাজ খুব কম হচ্ছে। আর একারণে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। বলা হচ্ছে উন্নত বিশ্বের কাছে ক্ষতিপূরণ নিতে, কার্বন বাণিজ্যের কথাও বলা হচ্ছে। যদিও এটা এখনো খাতা-কলমেই আছে। কিন্তু কথা হচ্ছে আমরা কি করছি। আমরা কি নিজেরা আমাদের অন্ধকার ভবিষ্যতকে দেখতে পাচ্ছিনা?
এই গরমে একটা গাছ কিছু পারুক আর না পারুক, একটা কাজ অন্তত পারবে। বায়ুমণ্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করতে পারবে। তাতে অন্তত অসহ্য গরমটা একটু কম অনুভূত হবে। সমস্যাটা বেশি প্রবল হল রাজধানী ঢাকায়। এখানে গাছ রোপণ করার জায়গা কম। তবুও ইচ্ছা থাকলে উপায় হয়। এই ঢাকা শহরে যতগুলো দালান আছে; সবকটির ছাদে যদি পরিকল্পিত ভাবে গাছ লাগানো যেতে পারে, অথবা প্রত্যেকটি অ্যাপার্টমেন্ট এর ব্যালকনিগুলোতে সবুজায়ন করা যায়, তাহলে সত্যি সত্যি তাপমাত্রায় ভারসাম্য আসবে। আসছে বর্ষাকাল। বৃক্ষ রোপণ করার উপযুক্ত সময়। তাই আমরা সবাই যেন অন্তত নিজেদের স্বার্থে বৃক্ষ রোপণ করি। নইলে পরিবেশ যেভাবে প্রতিশোধ নেয়া শুরু করেছে, পরে শুধু পস্তাতে হবে,'সময়ের এক ফোঁড়,অসময়ের দশ ফোঁড়।'
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×