আমাকেও গুম করা হউক
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় মন্ত্রী মহোদয় বলিয়াছেন, আনুপাতিক হারে গুমের হার অতটা(!) আশংকাজনক নয়। আতঙ্কিত না হইলেও চলিবে। আমরা মানে এই দেশের আমজনতা আতঙ্কিত হইব কিনা বুঝিতেছিনা। কারণ আমাদের মাথার উপর মন্ত্রী মহোদয় রহিয়াছেন। তবে কিঞ্চিত সমস্যাও আছে বৈকি। আমরা গুম হইলে কিন্তু মিডিয়াতে কেউ আওয়াজ তুলিবেনা। খালি গুমের কথা বাদই দিলাম, অবস্থা এমন পর্যায়ে দাঁড়াইয়াছে, আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের শ্রেণী প্রতিনিধিও হইতে চাই তাহা হইলেও আমার আত্মারাম দেহ হইতে ছুটিয়া যাইতে পারে। এজন্য বোধ হয় শরৎচন্দ্র বলিয়াছিলেন, টিকিয়া থাকাই চরম স্বার্থকতা নহে। আমরা আজিকার দিনগুলো তে বলিব গুম হওয়া থেকে নিজেবে বাঁচাইয়া রাখাটাই চরম স্বার্থকতা। চুনোপুঁটিদের কথা নাই বা বলিলাম। নারায়ণগঞ্জের শামীম ওসমান বলিয়াছেন তাহারও নাকি জীবনের নিরাপত্তা নিয়া সংশয় দেখা দিয়াছে। উনিও থানায় জিডি করিয়াছেন।
সমস্যাাটা হইল আমার। জিডি করা কিংবা পুলিশে অভিযোগ করার ব্যাপারটি ঠিক আমার বোধগম্য হয় না। মস্তকের একটুখানি উপর দিয়া চলিয়া যায়। আমাদের পুলিশবাহিনী কতটুকু নিরাপত্তা দিতে পারিতেছে তাহা আজ দিবালোকের মতই স্পষ্ট। মোদ্দা কথা হইল যে আমাদের জীবনের কোন গ্যারান্টি নাই। কিন্তু আমরাও গুম হইতে নজেদের বাঁচাইয়া রাখতে পারি। কিন্তু সেটি করিতে হইলে কোন রূপ অন্যায়ের বিরুদ্ধাচরণ করা যাইবেনা। ক্লাস ক্যাপ্টেন হইবার কথা কল্পনাও করা যাইবেনা। আর রাজনীতি!! উহা আমাদের জন্য নহে। ইহারা অন্য জাতের মানুষ। সমস্যাটাই এই জায়গায়। আমি তো এগুলো ছাড়িতেও পারিব না। অতএব আমাকে গুম করা হউক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন