somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারায়নগঞ্জ- একটি লাশবাহী শহরের নাম

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটি ছিল স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র। ‌'ও' লেভেল পরীক্ষায় সর্বোচ্চ ভাল ফলাফল করেছিল। কিন্তু ছেলেটি তার এই ফলাফল দেখে যেতে পারেনি। দুনিয়ার সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে চলে গিয়েছিল। ঠিক মারা যাওয়ার আগ মুহূর্তে ত্বকী কি ভাবছিল? একটু পানি চেয়েছিল কি সে? আচ্ছা তার অপরাধ ই বা কি ছিল? সে কার পাকা ধানে মই দিয়েছিল যে তাকে এভাবে বড্ড অসময়ে চলে যেতে হল। হ্যাঁ, তার অপরাধ ছিল, সে একজন সচেতন, মুক্তিযুদ্ধের চেতনাধারী বাবার সন্তান। যে বাবা কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি।
ত্বকী গেল, গেল স্কুল ছাত্র সিয়াম,আল আমিন। ঘাতকদের কিছু হল না। বিচারের বাণী নিভৃতে কাঁদে। র্য্যালিতে, মানববন্ধনে ত্বকীর স্মৃতি আমাদেরকে কাঁদায়। শুধু কাঁদাতে পারেনা শাসকগোষ্ঠীকে।
নারায়ণগঞ্জ এখন অপহরণ ও লাশের নগরী। শুধু গত একবছরেই এই শহর থেকে উদ্ধার হয়েছে শতাধিক লাশ। গত ৩০ দিনেই লাশ পাওয়া যায় ৩৬ টি। এই বৃহস্পতিবার উদ্ধার হয় ব্যবসায়ী সাইফুলের লাশ। বাংলা সিনেমায় আমরা দেখি কিভাবে গডফাদাররা তাদের ত্রাসের রাজত্ব কায়েম করে। নারায়ণগঞ্জের গডফাদাররাও তেমনি। কোন আইন, নীতি, মনুষত্ব্য তাদের কাছে ঘেঁষতে পারে না। তাদের টর্চার সেল আবিষ্কার হয়, অপহরণের সকল আলামত তাদের কাছে পাওয়া যায়। কিন্তু তারা গ্রেফতার হয় না। গাড়িতে কালো কাচ লাগিয়ে তারা ঘুরে বেড়ায় আইনশৃংখলা বাহিনীর নাকের ডগা দিয়ে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা বাদ দিলাম, যখন কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার অপহৃত ও নিহত হন, তখন নারায়ণগঞ্জের অবস্থা সহজেই অনুমেয়। সেলিনা হায়াত আইভী মেয়র হওয়ার পর বলেছিলেন, নির্বাচিত হওয়ার পর তিনি শহর থেকে গডফাদার, সন্ত্রাসী, জমিদস্যু, চাঁদাবাজদের উৎখাত করবেন। কিন্তু তা হয়নি। আমরা আশায় আছি। নারায়ণগঞ্জ একদিন আর আতংকের শহর থাকবেনা। শীতলক্ষাও একটি লাশবাহী নদী হবেনা। কার কাছে যেন শুনেছিলাম,
রক্তই মূলত শক্তি
রক্তে রক্তে জনপদ ছেয়ে গেলে, তারপর
এসে যায় জনতার মুক্তি।।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×