somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলকাতা ও বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রঃ কুফল পড়ছে কিশোরদের উপর

২১ শে মে, ২০১৪ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাপারটা একটু অদ্ভুত মনে হবে। কিংবা ব্যাক ডেটেডও মনে হতে পারে। ব্যাপারটি আসলেই জটিল আকার ধারণ করে ফেলেছে। কয়েকটি ঘটনার কথা বলি---

ঘটনা ১--অামার এক বন্ধু ঢাকার একটি নামী কোচিং সেন্টারে ক্লাস নেয়। ক্লাস সেভেন। ক্লাসে সে দেখে একটা মেয়ে একটু পর পর ব্যাগ খুলে কি যেন দেখছে। কতক্ষণ পর বন্ধু সেই মেয়ের কাছ থেকে ব্যাগের ভিতরের জিনিসটি নিল। একটি সুন্দর শোপিস। তাতে আরও সুন্দর করে লেখা ‌‌'আমি তোমাকে ভালবাসি'(ইংরেজি তে লেখা ছিল)। দেখে বন্ধু হতবাক। ঘটনা শোনার পর আমিও অবাক। ক্লাস সেভেনেই এ যুগের কিশোর কিশোরীরা ভাল করেই ভালবাসছ।

ঘটনা ২-- কলকাতার হাল আমলের কোন একটি প্রেমের চলচ্চিত্র দেখল স্কুল ছাত্র নিশাদ( ছদ্মনাম)। দেখল মেয়ের(নায়িকা) পেছনে বারবার ধর্ণা দিয়েও ছেলে( নায়ক) মেয়ের মন পাচ্ছে না। কিন্তু নায়ক পিছনে লেগেই থাকল। একসময় ঘুরতে ঘুরতে নায়ক সফল। নিশাদের মনে ঝড় বয়ে গেল। ক্লাসের সুন্দরী মেয়ে মিতা(ছদ্মনাম)'র জন্যও তার কেমন জানি লাগে। মাঝে মাঝে বুকটা চিনচিন করে। শুরু হল প্রেমের চেষ্টা। ফলাফল চলচ্চিত্রের মত হয়নি। বরং পড়ালেখা নষ্ট।

আমি কিশোর বয়সের এই ভালবাসা কিংবা এই আবেগকে কোনভাবেই অশ্রদ্ধা করছিনা। স্বাভাবিকভাবেই বয়ঃসন্ধিকালের সময়টাতে কিশোর কিশোরীরা নতুন একটা পৃথিবীর সাথে পরিচিত হয়। চেনা পৃথিবীটাই অচেনা হয়ে ধরা দেয়। এক একটা বসন্ত আসে একটা নতুন, আলাদা রূপ নিয়ে। মন তখন ভিন্ন কিছুর ছোঁয়া চায়। ডানা মেলতে চায় আকাশে। তখন সেই কিশোর বা কিশোরীটি যদি ভাল সংগ কিংবা সঠিক দিকনির্দেশনা পায় তাহলে তার জীবন হয়ে উঠে ফুলের মত পবিত্র ও সুষমামণ্ডিত। কিন্তু এর বাত্যয় ঘটলে বেশিরভাগ ক্ষেত্রেই তার জীবনে নেমে আসে অন্ধকার। তখন অন্ধকারের দিকে হাত বাড়ায় সে। নিজের অজান্তে; অবচেতন মনে। আর এভাবেই অনেক সম্ভাবনা অঙ্কুরেই নষ্ট হয়।
কথা বলছিলাম বাংলা চলচ্চিত্র নিয়ে। সহজ কথায় বললে প্রেমের চলচ্চিত্র নিয়ে। স্বাভাবিকভাবেই নায়ক নায়িকারাই মিডিয়ার কল্যাণে কিশোর কিশোরীদের অনুসরণীয় ও অনুকরণীয়(মডেল) হয়ে যান। তাদের কথা-বার্তার স্টাইল, পোশাকের স্টাইল, হাঁটার স্টাইল সবাই নকল করার চেষ্টা করে। সেটিও খুব একটা সমস্যা ছিল না। সমস্যাটা তখনই বাঁধে যখন কিশোরটি দেখে একটু মারামারি করলেই, কিংবা মেয়ের পিছনে ঘুরাঘুরি করলে পরে মেয়েটিও মন দিয়ে দেয়। সে যখন বাস্তব জীবনে এটি করতে চেষ্টা করে তখনই বিপত্তি বাঁধে। স্বাভাবিকভাবেই সামাজিক বাস্তবতার কারণে খুব কম ক্ষেত্রেই মেয়েটি তার প্রেমের ডাকে সাড়া দেয়। অর্থাৎ ছেলেটি তার প্রেমে ব্যর্থ। ফলাফল; ছেলেটি নিজেকে তার ভিতরে গুটিয়ে নেয়। পড়াশোনায় আর মন বসে না। সৃজনশীলতার কোন কাজ তাকে দিয়ে হয়না। এ হতাশ অবস্থা কাটতেও অনেক সময় লাগে। আমার মনে হয় বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের এ ব্যাপারে দৃষ্টি দেয়া প্রয়োজন দেশের ভবিষ্যতের স্বার্থেই।।

কিশোর কিশোরীদের মানসিক বিকাশের জন্য পরিবারের ভূমিকাও অপরিসীম। সন্তান কোথায় যায়,কাদের সাথে চলাফেরা করে এগুলোর প্রতি নজর দেয়া দরকার। তবে অবশ্যই গোয়েন্দাগিরি নয়। তাহলে হিতে বিপরীত হতে পারে। পরিবারে যেন বিশেষ করে বয়ঃসন্ধিকালের সময় কিশোর কিশোরী বন্ধুত্বপূর্ণ পরিবেশ পায় সেটি নিশ্চিত করতে হবে। তাহলে হয়তোবা প্রেমঘটিত কারণে ক্লাস সেভেনের ছেলে বা মেয়ে আত্মহত্যা করেছে এ ধরনের খবর আমাদেরকে পত্রিকার পাতায় পড়তে হবে না।।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×